Thursday, June 25, 2026

ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট, উদ্বেগে মৃত্যু ট্রাম্পের পূজারির

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত বুশা কৃষ্ণা রাজু। তেলেঙ্গানার বাসিন্দা ওই যুবকের বয়স ৩৩ বছর। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর শুনে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করেন তিনি। এমনকী উপোস পর্যন্ত করেন ওই যুবক। আর এতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার মৃত্যু হয়েছে বুশার।

গত বছর তেলঙ্গানার জনগাঁও জেলার বচন্নাপেট মণ্ডলের কোন্নি গ্রামে বাড়ি বুশার। নিজের বাড়িতে ট্রাম্পের ৬ ফুট উচ্চতার মূর্তি গড়েন পেশায় কৃষক ওই যুবক। এই মূর্তি তৈরি করতে ১.৩০ লক্ষ টাকা খরচ হয় তাঁর। ট্রাম্পের মূর্তিতে নিত্যপুজোও শুরু করেন তিনি। ১৪ জুন ট্রাম্পের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেন বুশা। যুবকের পরিবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ভাইরাসে আক্রান্ত হওয়ার পর উদ্বিগ্ন ছিলেন। সুস্থ হয়ে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে গেলেও বুশার উদ্বেগ কমেনি। সম্ভবত সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

তাঁর বন্ধুরা জানিয়েছেন, ট্রাম্পের অন্ধভক্ত ছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পরে খুবই দুশ্চিন্তায় ছিলেন রাজু। প্রার্থনা শুরু করেন তিনি। রাতে ঘুমোতেন না তিনি। সেইসঙ্গে উপোসও করতেন তিনি। তিন-চার দিন ধরে উপোস করায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, নভেম্বর মাসে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ভাইরাসে আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। হাসপাতালেও ভর্তি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে ফিরে শনিবার প্রথম নির্বাচনী সভায় যান তিনি। সেখানে গিয়ে সবার সামনে নিজের মাস্ক খুলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরে তিনি বলে ওঠেন, “সবার মধ্যে আবার ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাই বাইরে বেরিয়ে ভোট দিন।’’

আরও পড়ুন:সরানো হল গণধর্ষণের অভিযোগ, হাথরস মামলা হাতে নিয়েই বিতর্কে সিবিআই

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...