Thursday, June 18, 2026

টেমসের ধারে দুই সখির আড্ডা, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

নায়িকাদের বন্ধুত্ব হয় না- এই মিথ ভেঙে দিয়েছেন তাঁরা। টলিউডের অলিগলিও জানে মিমি-নুসরতের দোস্তির কিসসা। বিভিন্ন সময় তাঁরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন। নুসরতের বিয়ের সময় সর্বক্ষণ মিমি ছিলেন তাঁর সঙ্গী। এখন অভিনয়ের পাশাপাশি, দুজনে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুটিংয়ের কাজে দু’জনকেই ভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে হয়। গত মাসে ‘স্বস্তিক সংকেত’ ছবির শ্যুটিংয়ে লন্ডন গিয়েছেন নুসরত। এবার ‘বাজি’ ছবির শ্যুটিংয়ে রানির শহরে মিমি। বিদেশের মাটিতে এবার এক হল দুই মাথা। দিন তিনেক আগে লন্ডনে পৌঁছন মিমি। রবিবার রাতে দেখা করার সুযোগ পেলেন দুই সখি। চলল চুটিয়ে আড্ডা আর সেলফি।

লন্ডনে এখন বেশ ঠান্ডা। তাতে রীতিমতো কাবু মিমি। ফারের জ্যাকেট গা থেকে খুলতেই চাইছেন না তিনি। দ্রুত গতিতে কলছে বাজির শ্যুটিং। এই ছবিতেই প্রথমবার জিতের বিপরীতে কাজ করছেন মিমি। অন্যদিকে, পরিচালক সায়ন্তন ঘোষালের ‘স্বস্তিক সংকেত’-এ গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত।

পুজোয় মুক্তি পেতে চলেছে নুসরত-মিমি জুটির ‘এসওএস কলকাতা’। তবে তিলোত্তমা ছেড়ে এখন অনেক দূরে টেমসের তীরে লন্ডনে কাজ চলছে দুজনের।

শ্যুটিংয়ের ফাঁকে অল্প সময়ের জন্য দেখা করছেন দুই নায়িকা। এবার ইচ্ছে বিগ বেন বা লন্ডন ব্রিজের মতো দ্রষ্টব্য স্থানগুলি একসাথে গিয়ে দেখার। তেমন হলে, ঐতিহাসিক স্থানের সামনে দুই সুন্দরীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াবেই- আশায় ভক্তকুল।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...