Friday, April 3, 2026

কংগ্রেস মুখপাত্র অভিনেত্রী খুশবু এবার চললেন বিজেপিতে

Date:

Share post:

বিখ্যাত তামিল অভেনেত্রী ও কংগ্রেসের মুখপাত্র খুশবু সুন্দর যোগ দিতে চলেছেন বিজেপিতে। কংগ্রেস সূত্রের খবর, সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন খুশবু। সেইসঙ্গে দিল্লি এসে পৌঁছেছেন গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে। দলবদলের ইঙ্গিত পেয়ে আগেই তাঁকে মুখপাত্রের গুরু দায়িত্ব থেকে অপসারণ করেছে কংগ্রেস। দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী তথা কংগ্রেসের মুখপাত্রকে পেলে আগামী বছর তামিলনাড়ু ভোটে লাভ হবে বলে আশা গেরুয়া শিবিরের।

২০১৪ সালে ডিএমকে ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন খুশবু। দলের হয়ে সংবাদমাধ্যমে তাঁকে সরব হতে দেখাও যেত। তাঁর আশা ছিল ২০১৯ এর লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করবে কংগ্রেস। সেই ইচ্ছা পূরণ না হতেই বেসুরো হতে শুরু করেন এই অভিনেত্রী রাজনীতিক। গত কয়েক মাস ধরে তিনি বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন বলে খবর। কংগ্রেস ছাড়ার আগে টুইটে খুশবুর মন্তব্য, কেউ চাক বা না চাক, জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী।

আরও পড়ুন-ইন্টারভিউ ছাড়াই মিলবে সরকারি চাকরি, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...