Saturday, April 4, 2026

গ্রিড বিভ্রাটের জের, মুম্বইয়ে থামল লোকাল ট্রেনের চাকা

Date:

Share post:

বাণিজ্য নগরী মুম্বইতে সোমবার সকাল থেকেই লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ লোকাল ট্রেন চলাচল। জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ এবং মধ্য মুম্বইয়ের একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। যার মধ্যে রয়েছে থানে এবং নবি মুম্বই। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর, বড়সড় গ্রিড বিভ্রাটের জেরে এই অবস্থা হয়েছে। সাধারণের সুবিধার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ০২২-২২৯৬৪৭২৫ / ৭২৭ এবং ০২২- ২২৭০৪৪০৩ হেল্পলাইন নম্বর চালু করেছে।

এদিনের বিদ্যুৎ বিভ্রাটের ফলে চার্চগেট থেকে ভাসাই পর্যন্ত বন্ধ রেল পরিষেবা। ওয়েস্টার্ন রেলের এর পাশাপাশি এর প্রভাব পড়েছে সেন্ট্রাল রেলে। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম। মুম্বইয়ের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট তথা বেস্ট জানিয়েছে টাটাদের লাইনে বিভ্রাটের জন্যেই এই অবস্থা। টাটা পাওয়ার কোম্পানির গ্রিড ফেলিওরের কারণে চার্চগেট এবং বোরিভলির মধ্যেও বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। বেস্ট, টাটা, আদানি- প্রায় কোনও সংস্থাই এই মুহূর্তে বিদ্যুৎ দিতে পারছে না।

এদিন সকাল দশটা নাগাদ মুম্বইয়ের একাংশে লোডশেডিং হয়। মহারাষ্ট্রের মন্ত্রী নীতিন রাউত আশ্বাস দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই এই সমস্যা মিটে যাবে। মুম্বইয়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম লোকাল ট্রেন। সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেলের অধিকাংশ স্টেশনে এবং লাইনে দাঁড়িয়ে আছে ট্রেন। ফলে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:স্লিপার কোচ সরিয়ে হাই স্পিড ট্রেন বাতানুকূল করার সিদ্ধান্ত রেলের

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...