Saturday, April 4, 2026

মাঝ মরসুমে ফের দলবদল শুরু হতে চলেছে আইপিএলে

Date:

Share post:

মরসুমের প্রায় অর্ধেক কেটে গিয়েছে। এবার মাঝ মরসুমে দলবদল শুরু হতে চলেছে। এমন অনেক ভারতীয় ও বিদেশি ক্রিকেটার আছেন, যাঁরা খেলার সুযোগ পাচ্ছেন না। অন্য দলগুলি তাঁদের নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাতে পারে। ফলে আইপিএল চলাকালীন দলবদলও রীতিমতো আকর্ষণীয় হতে চলেছে। সবচেয়ে বেশি নজর থাকবে ক্রিস গেইল, ইমরান তাহির, অজিঙ্ক রাহানে, ক্রিস লিন, মিচেল স্যান্টনার, এই পাঁচ ক্রিকেটারদের ওপর।

আরও পড়ুন- ফের নিট পরীক্ষার সুযোগ, সবুজ সঙ্কেত সুপ্রিম কোর্টের
কলকাতা নাইট রাইডার্স থেকে অন্য দলে যোগ দিতে পারবেন টম ব্যান্টন, নিখিল নায়েক, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, সন্দীপ ওয়ারিয়র, সিদ্ধেশ লাড, ক্রিস গ্রিন ও লকি ফার্গুসন।
মুম্বই ইন্ডিয়ান্স থেকে অন্য দলে যোগ দিতে পারবেন আদিত্য তারে, অনুকূল রায়, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্রিস লিন, নাথান কুল্টার-নাইল, সৌরভ তিওয়ারি, মহসিন খান, দিগ্বিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই, ধবল কুলকার্ণি, জয়ন্ত যাদব, শেরফ্যান রাদারফোর্ড ও আনমোলপ্রীত সিংহ।
চেন্নাই সুপার কিংস থেকে অন্য দলে যোগ দিতে পারবেন কে এম আসিফ, ইমরান তাহির, নারায়ণ জগদিশন, কর্ণ শর্মা, মিচেল স্যান্টনার, মনু কুমার, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, আর সাই কিশোর ও জোশ হ্যাজেলউড।
দিল্লি ক্যাপিটালস থেকে অন্য দলে যেতে পারবেন অজিঙ্কা রাহানে, কিমো পল, সন্দীপ ল্যামিছানে, অ্যালেক্স ক্যারি, আবেশ খান, হর্ষল পটেল, ইশান্ত শর্মা, ললিত যাদব ও ড্যানিয়েল স্যামস, তুষার দেশপাণ্ডে ও মোহিত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ থেকে অন্য দলে যোগ দিতে পারবেন শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, বিজয় শঙ্কর, বিরাট সিংহ, ভবঙ্ক সন্দীপ, ফ্যাবিয়েন অ্যালেন, সঞ্জয় যাদব, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, মহম্মদ নবি, সন্দীপ শর্মা ও শাহবাজ নাদিম।
কিংস ইলেভেন পাঞ্জাব থেকে অন্য দলে যোগ দিতে পারবেন ক্রিস গেইল, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, দীপক হুডা, ইশান পোড়েল, ক্রিস জর্ডন, সিমরন সিংহ, তাজিন্দর সিংহ, আর্শদীপ সিংহ, দর্শন নালখাণ্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হার্ডাস ভিলিয়ন, হরপ্রীত ব্রার, জগদিশা সুচিৎ ও মনদীপ সিংহ।
রাজস্থান রয়্যালস থেকে অন্য দলে যোগ দিতে পারবেন বরুণ অ্যারন, কার্তিক ত্যাগী, ওশানে টমাস, অনিরুদ্ধ জোশী, অ্যান্ড্রু টাই, আকাশ সিংহ, অনুজ রাওয়াত, যশস্বী জয়সোয়াল, ময়ঙ্ক মার্কণ্ডে, অঙ্কিত রাজপুত, মনন ভোরা, মহীপাল লোমরর, শশাঙ্ক সিংহ ও ডেভিড মিলার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে অন্য দলে যোগ দিতে পারবেন জোশ ফিলিপ্পে, ক্রিস মরিস, ডেল স্টেইন, শাহবাজ আহমেদ, পবন দেশপাণ্ডে, অ্যাডাম জাম্পা, গুরকিরত সিংহ মান, মইন আলি, মহম্মদ সিরাজ, পার্থিব পটেল, পবন নেগি ও উমেশ যাদব।
চেন্নাই সুপার কিংস থেকে কিংস ইলেভেন পাঞ্জাবে যেতে পারেন মিচেল স্যান্টনার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দিতে পারেন বিলি স্ট্যানলেক।
মুম্বই ইন্ডিয়ান্স থেকে কিংস ইলেভেন পাঞ্জাব বা রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারেন মিচেল ম্যাকক্লেনাঘান। রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন ডেভিড মিলার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে রাজস্থান রয়্যালস বা কিংস ইলেভেন পঞ্জাবে যেতে পারেন ডেল স্টেইন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...