Wednesday, June 24, 2026

নির্বাচনের আগে প্রয়াত বিহারের মন্ত্রী বিনোদ সিং

Date:

Share post:

বিহার নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। আর ঠিক সেইসময়ই মৃত্যু হল বিহার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা বিজেপি নেতা বিনোদ সিংয়ের। আজ, সোমবার সকালে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিনোদবাবু করোনা আক্রান্ত হলেও ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। এরপর হঠাৎই তাঁর ইন্টারনাল হ্যামারেজ হওয়ায় মন্ত্রীকে প্রথমে পাটনা ও পরে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিনোদ সিং বিহার সরকারের মন্ত্রিসভার ব্যাকওয়ার্ড ও এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার মন্ত্রী ছিলেন। গত সপ্তাহে বিনোদ সিংহ তার স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। প্রথমে পাটনার এক হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ছিলেন। এরপর দিল্লিতে নিয়ে যাওয়া হয় মন্ত্রী ও তাঁর স্ত্রী-কে। দু’জন্যেই করোনা থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন।

বিনোদ সিং বিহারের প্রাণপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে নীতিশ কুনার জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন।

আরও পড়ুন-এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলক ছুঁলেন শোয়েব, শুভেচ্ছা সানিয়ার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...