Sunday, April 5, 2026

বিজেপিতে যোগ দিলেন তিন তালাকের বিরুদ্ধে প্রথম মামলাকারী সায়রা বানু

Date:

Share post:

বলা যেতে পারে তার দৌলতেই তিন তালাকের ভয়াবহ কালিমা থেকে মুক্ত হয়েছে ভারত। তিনিই প্রথম মহিলা যিনি মুসলিম সমাজের এই কুপ্রথার বিরুদ্ধে সরব হয়ে শীর্ষ আদালতে প্রথম মামলা দায়ের করেন। পরে শীর্ষ আদালতে মামলা জয় তো বটেই। তিন তালাকের মতো ন্যক্কারজনক ঘটনাকে বন্ধ করতে আইন আনে সরকার। প্রতিবাদী সেই মহিলা সায়রা বানু এবার যোগ দিলেন বিজেপিতে।

উত্তরাখণ্ডের কাশীপুরের সায়রা বানুর লড়াইয়ের পর তিন তালাক আইনে পরিণত হওয়ার পর থেকেই তার বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। ২০১৮ সালে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল দল। আয়োজন করা হয় অভ্যর্থনা অনুষ্ঠানের। যদিও শেষ পর্যন্ত তখন বিজেপিতে তিনি যোগ দেননি। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর সায়রা বানুকে বিজেপিতে স্বাগত জানানোর জন্য পুরোদমে আয়োজন শুরু করে দেয় দেরাদুনের বিজেপি কর্তৃপক্ষ। এরপর গত ১০ অক্টোবর উত্তরাখণ্ড বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে সায়রা বানু এদিন বলেন, ‘আমি বিজেপির নীতি ও আদর্শে প্রভাবিত হয়েছি। এই দলের নীতি দেশ ও দেশবাসীর উন্নতির জন্য আদর্শ। দল আমাকে যা দায়িত্ব দেবে আমি নিষ্ঠাভরে তা পালন করব।’ একই সঙ্গে বিজেপির হয়ে নির্বাচনে লড়ার কথাও এদিন জানান তিনি।

আরও পড়ুন: অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে, নেটিজেনদের দাবিতে ভরে উঠল টুইটার

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের নানান সামাজিক কাজে যুক্ত থাকার কারণে সায়রা বানুর পরিচিতি ব্যাপক। পাশাপাশি তিন তালাকের বিরুদ্ধে লড়াকু মহিলা হিসেবে গোটা দেশে তার খ্যাতি রয়েছে। উত্তরাখণ্ড রাজনীতিতে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে বিজেপির জন্য অন্যতম তুরুপের তাস হয়ে উঠবে এই সায়রা বানু এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কাশীপুরের সায়রা বানু ২০১৬ সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রথম জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই মামলার রায়ে জানায় তিন তালাক অসাংবিধানিক। এরপরই কেন্দ্রীয় সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করে। পাশাপাশি মুসলিম সমাজে বহুবিবাহ প্রথা বিরুদ্ধেও মামলা দায়ের করেছিলেন তিনি।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...