Friday, March 13, 2026

ফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন

Date:

Share post:

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই রিপোর্টে বড় কোনও সমস্যা নেই। তবে ফের জ্বর এসেছে তাঁর। সোমবার, সন্ধের মেডিক্যাল বুলেটিনে এই কথা জানাল বেলভিউ নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণের মাত্রাও ততটা আশঙ্কাজনক নয়, তবে সেটা মৃদু নয়, প্রভাব বাড়িয়েছে। সৌমিত্রর স্নায়বিক সমস্যা আগের মতোই রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, এখনও আচ্ছন্নভাব কাটেনি। অস্থিরতা রয়েছে। মস্তিষ্কে কোন সমস্যা দেখা না দিলেও ঝিমুনি ভাব রয়েছে পুরোমাত্রায়। তবে, দেহের অন্যান্য অঙ্গ ঠিকঠাকই কাজ করছে। ১৫ জন চিকিৎসকের একটি দল সর্বক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। বিশেষ করে অভিনেতার স্নায়বিক সমস্যার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাসপাতালের তরফে সোমবার সন্ধেয় জানানো হয়েছে, আপাতত তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট  বা বিপি সাপোর্ট দেওয়া হচ্ছে না। তবে স্নায়বিক সমস্যার উন্নতি না হলে ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। দেহের অধিকাংশ অঙ্গই কাজ করছে।

তবে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেটি তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। সোমবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে ৮৪ বছরের অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ তৈরি করেছে।

কোভিড সংক্রমণের পর থেকেই  বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার সামান্য উন্নতি হয়। যদিও মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, প্রবীণ অভিনেতার শারীরিক অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যেই বিভ্রান্ত এবং উত্তেজিতও হয়ে পড়ছেন তিনি। আর এটাতেই চিন্তায় চিকিৎসকরা।

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...