Tuesday, June 23, 2026

বাংলায় চালু হোক লোকাল ট্রেন, রেলমন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তর

Date:

Share post:

বাংলার আমজনতার জন্য রেল মন্ত্রকে দরবার করলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। সোমবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে চিঠি লিখে সাংসদের অনুরোধ, বেঁচে থাকার তাগিদেই বাংলার মানুষের জন্য লোকাল ট্রেন চালু করা দরকার। এখনই উদ্যোগ নিক রেল।

রেলমন্ত্রীকে লেখা চিঠিতে সাংসদ বলেছেন, কোভিড পরিস্থিতির কারণেই পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। এই ঘটনায় সবচেয়ে অসুবিধার মুখে পড়েছেন দৈনিক রুজি রোজগার করেন এমন মানুষজন। রুজির তাগিদেই তাঁদের ভিড় বাসে চাপতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের অনেক বেশি ভাড়া দিয়েও যাতায়াত করতে হচ্ছে।

এক্ষেত্রে স্বপনবাবু মুম্বইয়ের প্রসঙ্গ তুলে এনেছেন। ১৫ অক্টোবর থেকে মুম্বইয়ে পুরো দস্তুর লোকাল ট্রেন চালু হচ্ছে। এই উদাহরণকে সামনে রেখে রেলমন্ত্রকও বাংলায় ট্রেন পরিষেবা চালু করতে পারে, যুক্তি সাংসদের। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে বলেছেন স্বপন দাশগুপ্ত।

আরও পড়ুন-অধীরজমানায় প্রদেশ কংগ্রেসের সর্বস্তরে নয়া কমিটি ঘোষিত

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...