Saturday, June 27, 2026

সিআরপিএফ কনভয়ে হামলার চক্রী লস্কর জঙ্গি সইফুল্লা খতম

Date:

Share post:

সিআরপিএফ কনভয়ে একাধিক হামলা চালানো লস্কর ই তৈবার সক্রিয় সদস্য ও নওগাম হামলার মূল চক্রী সইফুল্লা খতম। জম্মু ও কাশ্মীরের রামবাগে সোমবার এক এনকাউন্টারে কুখ্যাত এই জঙ্গি সইফুল্লাকে নিকেশ করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। তার সঙ্গেই মারা পড়েছে আরও এক জঙ্গি।

কাশ্মীরের আইজি বিজয় কুমার সোমবার ট্যুইট করে এই খবর জানান। তিনি বলেছেন, সইফুল্লা ও আরও এক জঙ্গি যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে। এই সইফুল্লা উপত্যকায় নানা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। জানা গিয়েছে, সোমবার সকালে শ্রীনগরের রামবাগ এলাকায় তল্লাশি চালাতে শুরু করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান চলছিল। জঙ্গিদের গোপন আস্তানার কাছে পৌঁছতেই গুলি ছুঁড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। শুরু হয় এনকাউন্টার।

সেনা সূত্রে খবর, এই সইফুল্লা সম্প্রতি নওগামে হওয়া হামলার মূল চক্রী। জম্মু ও কাশ্মীরের নওগামে সিআরপিএফের কনভয়ের ওপর হামলা চলে। সেখানে দুজন সিআরপিএফ জওয়ান শহিদ হন। এছাড়া ২৪ সেপ্টেম্বর চাদোরা এলাকায় সিআরপিএফের এক এএসআইকে মেরে ফেলে লস্কর জঙ্গিরা। সেখানেও যুক্ত ছিল এই সইফুল্লা।

আরও পড়ুন-অস্বস্তিতে কেন্দ্র, কৃষি আইন নিয়ে মোদি সরকারের জবাব তলব শীর্ষ আদালতের

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...