Monday, May 4, 2026

অস্বস্তিতে কেন্দ্র, কৃষি আইন নিয়ে মোদি সরকারের জবাব তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

আদালত পর্যন্ত গড়ালো কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন৷ এই আইন নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখনই বহুচর্চিত কৃষি-আইন নিয়ে কেন্দ্রের জবাব তলব করলো সুপ্রিম কোর্ট৷ আদালতের এই নির্দেশে বিপাকে মোদি সরকার৷

তিনটি বিতর্কিত কৃষি আইন নিয়ে সোমবার কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে এ বিষয়ে বক্তব্য তলব করেছে শীর্ষ আদালত৷ আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, সংসদের সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে ৩টি নতুন কৃষি বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ওই বিলে সইও করেছেন ৷ ফলে এখন ওই বিল দেশের আইনে পরিণত হয়েছে।
আর এরপরই নতুন কৃষি আইন চ্যালেঞ্জ করে ৩টি মামলা রুজু হয় সুপ্রিম কোর্টে৷ সোমবার ওই ৩ মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে৷ প্রধান বিচারপতি এস এ বোবদে দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের কাছে ওই আবেদনগুলির যথাযথ উত্তর পেশ করার নির্দেশ দিয়েছেন।

এই মামলার হলফনামায় বলা হয়েছে, আলোচ্য ওই কৃষি বিল কার্যকর হলে কৃষকরা তাঁদের জমি, শস্য ও স্বাধীনতা সবই খোয়াবে। কৃষকদের ভবিষ্যতের দখল নিয়ে নেবে কর্পোরেট হাউসগুলি।
ওদিকে, দাখিল হওয়া ওই ৩ হলফনামার একটিতেও মামলার ‘কজ অফ অ্যাকশন’-এর হদিশ পাননি প্রধান বিচারপতি৷ এই গলদ থাকার কারনে মামলাকারীকে হলফনামা ফেরত নিয়ে প্রধান বিচারপতি নতুন হলফনামা পেশ করতে বলেছেন৷ প্রধান বিচারপতি বলেছেন, “আদালত এই হলফনামা খারিজ করছে না। আবেদনকারীকে শুদ্ধ হলফনামা জমা দিতে বলা হচ্ছে৷”

ছত্তিশগড় কিষান কংগ্রেস এই আইন নিয়ে মামলা করেছে৷ তাদের বক্তব্য, মান্ডি ব্যবস্থা নিয়ে রাজ্যে রাজ্যে যে নিয়ম বহাল আছে, তাকে ব্যাহত করবে কেন্দ্রের এই আইন। এ বিষয়ে প্রধান বিচারপতি জানান, তিনি সংশ্লিষ্ট হাইকোর্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন-কৃষকরা খুশি হলে কৃষি আইন নিয়ে বিরোধিতা কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
1 জয়ী
বিজেপি
9 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী