Tuesday, June 23, 2026

দশভুজার আগমন লগ্নে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে প্রকাশিত নতুন গানের সংকলন ‘সৃষ্টি’

Date:

Share post:

মা দুর্গার আগমনে নতুন গান রচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, “বাংলার ঘরে ঘরে বেজে উঠেছে আনন্দধ্বনি। উৎসবের শুভ সূচনালগ্নে আমার কথা ও সুরে নতুন গানের সংকলন ‘সৃষ্টি’। আপনাদের সকলের জন্য রইল ইন্দ্রনীল সেন ও রূপঙ্কর বাগচীর কণ্ঠে নতুন গান ‘পুজো এলো’। আশা করি আপনাদের ভালো লাগবে”।

আরও পড়ুন- ফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন

লেখা বা ছবি আঁকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বিষয়। বহু কবিতার বই রয়েছে তাঁর। বিশেষ করে ছোটদের জন্য ছড়া লিখতে খুবই ভালোবাসেন তিনি। তার সঙ্গে রয়েছে ছবি আঁকার শখ। একই সঙ্গে গান লিখতেও ভালবাসেন মমতা। এর আগেও বিভিন্ন অনুষ্ঠান উৎসব উপলক্ষ্যে গান লিখেছেন মমতা। তবে, শুধু আনন্দ উৎসবে শুধু নয়, প্রতিবাদের ভাষা হিসেবেও বহুবার কলম ধরেছেন তৃণমূলনেত্রী। এবার সঙ্কটকালে হচ্ছে দশভুজার আরাধনা। এই পরিস্থিতিতে নতুন গানের অ্যালবামের ‘সৃষ্টি’ করলেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...