Saturday, March 14, 2026

অভিষেকের ভোকাল টনিকে চাঙ্গা মালদহের টিম, আশ্বস্ত কৃষ্ণেন্দুও

Date:

Share post:

কেউ ক্ষোভের কথা বললেন। কেউ দলের জেলা কমিটি প্রাপ্য সম্মান দিচ্ছে না বলে দুঃখ প্রকাশ করলেন। কেউ আবার দলের মর্যাদাহানিকর লোকজনের ভিড় বাড়ার কথা বলে আক্ষেপ করলেন। এ সবই তৃণমূলের মালদহ জেলা কমিটির কয়েকজন নেতা-নেত্রীর একান্ত কথাবার্তা। তা মনযোগ দিয়ে শোনার পরে রেষারেষি ভুলে দলের সিনিয়র ও জুনিয়রদের একযোগে কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে ওই বৈঠক হয়েছে। ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তথা পিকেও। দলের মালদহের নেতানেত্রীরা অভিষেকের ভোকাল টনিকে অনেকটাই চাঙ্গা হয়েছেন। সূত্রের খবর, তৃণমূলের মালদহ জেলার সভানেত্রী মৌসম বেনজির নূর আগামী দিনে জেলায় নানা কর্মসূচিতে দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীকে সামিল করার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন- শরীর খারাপ! কৈলাশ-মুকুলের মঞ্চেই গেলেন না দিলীপ

তৃণমূল সূত্রের জানা গিয়েছে, মালদহের কোর কমিটির ৫ নেতা-নেত্রীকে এদিন শিলিগুড়িতে ডেকে পাঠিয়েছিলেন অভিষেক-পিকে। সেখানে দলের জেলা সভানেত্রী মৌসম ছাড়াও দুলাল সরকার, অম্লান ভাদুড়ী, মানব বন্দ্যোপাধ্যায়, শুভময় বসু ছিলেন। তবে দলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণেন্দুবাবুকেও ডেকেছিল অভিষেক-পিকের টিম।

দলের সূত্র বলছে, কৃষ্ণেন্দুবাবু স্পষ্ট জানিয়ে দেন, তিনি দলের রাজ্য কমিটিতে থাকলেও জেলায় কোনও পদে নেই। তাঁকে জেলার কোনও অনুষ্ঠানে ডাকা হয় না। এমনকী, একদা যেখান থেকে জিতে তিনি মন্ত্রী হয়েছিলেন, সেই ইংরেজবাজারের কোনও অনুষ্ঠানে তিনি ডাক পান না। শুধু তাই নয়, ওই বৈঠকেই অভিষেক-পিকেকে শুনতে হয়, দলের অনেক লোক ঢুকে পড়ছে যাদের সমাজে ভাবমূর্তি ভাল নয়।

এর পরেই অভিষেক-পিকের টিম জানিয়ে দেন, গোষ্ঠী কোন্দল, রেষারেষি নয়, তৃণমূলের পুরানো নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই নতুনদের একযোগে কাজ করতে হবে। অভিষেক জানান, অস্বচ্ছ্ব ভাবমূর্তি সম্পন্নদের দলে সামিল করা যাবে না। দলের মধ্যে মতানৈক্য হলেও তা নিজেদের মধ্যে আলোচনায় মিটিয়ে নিতে হবে। প্রয়োজনে তাঁদের কাছে পরিস্থিতি জানানোর পথও সব সময় খোলা থাকছে। এতে ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ মালদহের সংগঠন অনেকটাই গা ঝাড়া দিয়ে উঠেছে বলে মনে করছেন দলের অনেকেই।

আরও পড়ুন- চাপে পড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল মণীশ, প্রকৃত অপরাধীরা সামনে আসবেই: ফিরহাদ

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...