Friday, April 3, 2026

নারিনহীন কলকাতাকে উড়িয়ে ‘বিরাট’ জয় কোহলিদের

Date:

Share post:

রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু ১৯৫/২

কলকাতা নাইট রাইডার্স ১১২/৯

৮২ রানে জয়ী রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু

শারজায় আরসিবি-র বিরাট জয়। কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারল রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু।

সুনীল নারিনহীন নাইট বোলিং নিয়ে ছেলেখেলা করে বিরাট-এবি জুটি। ফর্মে থাকা এবি-বিরাটের সামনে কেকেআর বোলিং কার্যত অসহায়ভাবে আত্মসমর্পণ করে৷ এবি-র বিধ্বংসী ৩৩ বলে ৭৩ রান এবং বিরাটের ২৮ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবি-র ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং ৬টি ছক্কায়। এবি-বিরাটের অপরাজিত জুটিতে ১০০ রান তোলে আরসিবি। এছাড়া ব্যাট হাতে রান পায় অ্যারন ফিঞ্চ, দেবদূত পারিক্কল।

১৯৫ রানের লক্ষ্যে শুবমন গিল(৩৪) ছাড়া নাইটদের কেউই ক্রিজে দাঁড়াতেই পারেনি। ক্রিস মরিস, সুন্দর, চাহালদের পরিশালিত বোলিংয়ের সামনে কার্যত ধসে যায় কার্তিক বিগ্রেড। এই ম্যাচে হেরে কলকাতা লীগ তালিকায় তিন থেকে চারে নেমে যায়। অন্যদিকে আরসিবি তিন নম্বরে উঠে আসে। এদিনের ম্যাচ সেরা এবি ডি’ভিলিয়ার্স৷


আইপিএলে এবার যেন ব্যতিক্রমী বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ সোমবার শারজায় কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এলে আরসিবি৷ প্রথমে ব্যাটিং করে কেকেআর-এর সামনে ১৯৫ রানের টার্গেট দিয়েছিল কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তোলে কেকেআর৷ ম্যাচের সেরা এবি ডি’ভিলিয়ার্স৷

আরও পড়ুন-  ফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...