Friday, April 3, 2026

বিষয় রাজ্যপাল: মমতার অবস্থানকে সমর্থন মানিকের

Date:

Share post:

রাজনৈতিক অবস্থানগত দিক থেকে একেবারে বিপরীত মেরুতে থেকেও ইস্যুভিত্তিক বিরোধিতায় এবার তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার। বিষয়টি হল রাজ্যপাল ও তাঁর ভূমিকা। তীব্র সমালোচনার সুরে মানিক সরকার বলেন, “রাজ্যপালদের আরএসএসের কারখানায় তৈরি করা হয়। তাঁরা সংঘ পরিবারের হাতের পুতুল”।

আরও পড়ুন- হাথরাসকাণ্ড: ”আমার নির্দেশেই পুলিশ রাতের অন্ধকারে দেহ পুড়িয়েছে”, দায় স্বীকার জেলাশাসকের

বারবারই বাংলার বর্তমান রাজ্যপালের ভূমিকা বিজেপি নেতার মতো বলে কটাক্ষ করেছে শাসকদল। কার্যত বাংলার মুখ্যমন্ত্রীর সুরেই মানিক সরকারও বলেন, “রাজ্যপাল হল আরএসএসের পুতুল।”

২০ বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৮ সালে মানিক সরকারকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যপালদের সম্পর্কে তেমন কটাক্ষ না করলেও, বিরোধী দলনেতা হয়ে দেশের রাজ্যপালদের ভূমিকায় সরব হলেন মানিক সরকার। তাঁর মতে, খাতায়-কলমে রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও আরএসএসের কথাতেই চলেন রাজ্যপালরা। মানিক সরকারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি।

তবে, যে বাম সরকারকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাম শরিক দলের নেতার তৃণমূল সুপ্রিমোর অবস্থানকে সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...