Wednesday, April 1, 2026

পুজোয় বাড়ি ফেরার হিড়িক, যাত্রী সংখ্যায় রেকর্ড দমদম বিমানবন্দরের

Date:

Share post:

পুজোর গন্ধে মাতোয়ারা বঙ্গ। প্রতিবারের মতো এবারও শুরু হয়ে গিয়েছে ভিন রাজ্যে কর্মরত বাঙালির ঘরে ফেরার পর্ব। এদিকে সেই লকডাউনের সময় থেকে কার্যত বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। ফলে বাড়ি ফিরতে একমাত্র উপায় আকাশপথ। যার জেরেই ফিরতি পথ ধরা বাঙালিকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দমদম বিমানবন্দরকে। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে রেকর্ড সংখ্যক যাত্রীর আগমন ঘটেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দমদম বিমানবন্দরে দৈনিক গড় যাত্রী সংখ্যা ১৫ থেকে ২০ হাজার ছুঁয়েছিল। সোমবার সেই সংখ্যাটাই ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।

লকডাউন পর্ব কাটিয়ে গত ২৮ মে থেকে দেশজুড়ে শুরু হয়েছিল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। এদিকে ট্রেন বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ঝুঁকেছেন বিমান পরিসেবার দিকে। ফলস্বরূপ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে বিমান যাত্রীর সংখ্যা। বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার অন্তর্দেশীয় বিমান কলকাতা এসেছে ১২৯ টি তাতে যাত্রী সংখ্যা ছিল ১৪,৬৮৮। পাশাপাশি কলকাতা থেকে দেশের বিভিন্ন শহরে ১৩৩ টি বিমান উড়ে গিয়েছে। সেখানে যাত্রীসংখ্যা ১৯,১১০। লকডাউন পরিস্থিতির পর বিমান পরিষেবা কতখানি প্রয়োজনীয় হয়ে উঠেছে তা এই তথ্যেই স্পষ্ট। জানা গিয়েছে, যে সমস্ত যাত্রী বর্তমানে বিমানে যাতায়াত করছেন তাদের ৭০ শতাংশই প্রথমবার বিমানে উঠছেন।

এদিকে অন্তর্দেশীয় বিমানের যাত্রী সংখ্যা এভাবে ব্যাপক বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন এয়ারলাইন্স সংস্থাগুলি। বর্তমানে সপ্তাহে তিন দিন কলকাতার সঙ্গে দিল্লি, মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, পুণে ও নাগপুরের মধ্যে বিমান যোগাযোগ চালু রয়েছে। পরিস্থিতি যা তাতে বিমান সংখ্যা বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। পুজোর মরশুম উপলক্ষে যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফেরার পাশাপাশি পুজা উপলক্ষে ভিন রাজ্যে বেড়াতে যাচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে ট্রেন বন্ধ থাকায় রাজ্যে পুজো উপলক্ষে যাত্রী পরিষেবায় বড়সড় লাভের মুখ দেখছেন বিমান সংস্থাগুলি।

Ad1

Ad2

Ad3

Ad4

Ad5

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...