Tuesday, June 23, 2026

নাকের বদলে নরুন, আসছেন না অমিত শাহ, বদলে নাড্ডা

Date:

Share post:

অনেক ঢাক ঢোল পিটিয়ে অমিত শাহের আগমনী বার্তা ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। কিন্তু সেই উৎসাহের বেলুন চুপসে দিল দিল্লি। আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তার বদলে শুধু এক দিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আসার কথা ছিল ১৭-১৮ অক্টোবর। কেন আসতে পারবেন না প্রাক্তন সভাপতি? কারণ, হিসাবে বলা হয়েছে বিহার ভোট এবং নবরাত্রি। দুই বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। পুজো মিটে যাওয়ার পর নভেম্বরের শেষ দিকে রাজ্যে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

যেহেতু ইতিমধ্যেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে অমিত শাহকে নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল, ফলে বিকেলের ঘোষণায় বিজেপি মহলে হতাশা। শিলিগুড়ির প্রস্তুতি নিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে চলে গিয়েছেন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁর টানা প্রস্তুতিতে অনেকটাই ধাক্কা লাগে অমিত শাহর ‘না’-এ। পরিবর্তে এক দিনের জন্য নাড্ডার সভা নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে। তবে অমিত শাহ এলে যে উন্মাদনা তৈরি হতো, তা যে নাড্ডার সভায় হবে না, তা বলছেন উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ফের রাজ্যকে খোঁচা ধনকড়ের

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...