Monday, April 6, 2026

গজের পিঠে যোগাসন রামদেবের, উল্টে পড়লেন যোগগুরু, ভাইরাল ভিডিও

Date:

Share post:

যোগগুরু রামদেব যোগাসন করছিলেন হাতির পিঠে বসে। যোগাসন করার সময় হাতিটি চলতে শুরু করলে উল্টে পড়লেন তিনি। সেই ভিডিও এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোমবার মথুরার রামনারেতি আশ্রমে হাতির পিঠে চড়তে দেখা যায় রামদেবকে। শুধু হাতির পিঠে চড়ে বসে ছিলেন না তিনি। যোগাসন করছিলেন সেখানে। হঠাৎই হাতি চলতে শুরু করলে ভার সামলাতে না পেরে যোগগুরু সোজা পড়লেন মাটিতে। তবে আহত হননি তিনি। সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে হাসিমুখে দাঁড়িয়ে পড়েন।

এখন এই ভিডিও ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পড়েছে একাধিক কমেন্ট। সেখানে তিনি কারোর কাছে হাসির খোরাক হয়েছেন। কারোর কাছে আবার ‘সত্যি যোগগুরু’ এই আখ্যা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটির ভিউয়ার এখনও পর্যন্ত ২৭ হাজার ৭০০।

আরও পড়ুন-২৫০ ফাইটার নিয়ে ছেলেকে বাঁচাতে সম্মুখ সমরে বীরু দেবগন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...