Friday, June 26, 2026

পাখির শরীরে মিশে রয়েছে আস্ত ছাগল, ব্যাপক ভাইরাল শাবানার টুইট

Date:

Share post:

ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। ব্যাপারটা কিছুটা তেমনই। ছিল পাখি, হয়ে গেল ছাগল। ইন্টারনেটের দৌলতে পৃথিবীজুড়ে বিস্মিত হওয়ার মত এমন অনেক কিছুই ধরা দেয় মুঠোফোনের পর্দায়। সম্প্রতি তেমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। আর সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। একটি পাখির ছবি চোখের বিভ্রান্তিতে হয়ে উঠছে আস্ত একটা ছাগল।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। নিজের টুইটার অ্যাকাউন্ট নিজেই হ্যান্ডেল করেন তিনি। সেখানেই সম্প্রতি এক মজার ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। আপাতভাবে ছবিটি একটি পাখির ছবি। অনুমান মাছরাঙ্গা। কিন্তু ভালো করে নজর দিলে ওই ছবিটির মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে লম্বা কানওয়ালা আস্ত একটি ছাগল। ছবির উপরে ক্যাপশনে শাবানা আজমি লিখেছেন, ‘তুমি কি দেখতে পাচ্ছো একটি ছাগল তোমার দিকে তাকিয়ে রয়েছে? নাকি একটি পাখি দূরে কোথাও তাকিয়ে রয়েছে?’ তার এই ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ছবিটিকে রি-টুইট করেছেন। টুইটে অনেকে লিখেছেন আপনি ভীষণ মজার মানুষ তা আপনার পোস্ট দেখলেই বোঝা যায় যায়।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদ,অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি : মৃত ১২

প্রসঙ্গত, জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি বলিউডে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। বিনোদ খান্না, সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না তার সময়কার হিরোদের সঙ্গে তিনি অভিনয় করেননি এমন নাম খুঁজে পাওয়া দুষ্কর। লকডাউন এরপর থেকে বর্তমানে বাড়িতেই রয়েছেন শাবানা বন্ধ নাটক অভিনয় সিনেমা সমস্ত কিছু। ফলে বাড়ি বসেই এমন মজার সব কাণ্ড করে আপাতত দিন কাটাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

Ad1

Ad2

Ad3

Ad4

Ad5

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...