Tuesday, March 24, 2026

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে এদেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা

Date:

Share post:

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ফের বাড়তে শুরু করেছে। এর প্রভাব থেকে মুক্তি পায়নি ভারত। বুধবার এদেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা। যদিও গতকাল এ দেশের বাজারে সোনার দাম ১ শতাংশের মতো হ্রাস পেয়েছিল।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যসোসিয়েশনের (IBJA) জানিয়েছে , স্পট মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১ হাজার ১৪৭ টাকায় বেচাকেনা হচ্ছে। আর প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ১৮৮ টাকা।
অবশ্য কয়েক দিনের ধারাবাহিক বৃদ্ধির পরে মঙ্গলবার সামান্য কমেছিল সোনার দাম। কলকাতার পাইকারি বাজারে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম কমেছিল মাত্র ৬০ টাকা। ফলে ৪৯ হাজার ৮৯৯ টাকার উপরেই ঘোরাফেরা করছে এই মূল্যবান ধাতু। তবে গতকাল রুপোর দামে বিরাট তফাৎ লক্ষ্য করা গিয়েছিল। প্রতি কিলোগ্রাম রুপোর দাম কমেছিল ৮৮০ টাকা।
আসলে করোনা মহামারি এবং লকডাউনের কারণে ভারতে গয়নার চাহিদা তলানিতে এসে ঠেকেছে। তবুও সোনালি ধাতুর দাম কমেনি। বরং লকডাউনের মধ্যেই তা নয়া শিখর স্পর্শ করে। গত অগস্টের প্রথম সপ্তাহে কলকাতায় ১০ গ্রাম খাঁটি সোনার দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল প্রায় ৫৭ হাজার টাকায়। তবে তার পর থেকে মূল্যবান এই ধাতুর দরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছিল। গত ২৮ সেপ্টেম্বর শহরে ১০ গ্রাম হলমার্ক গয়নার দাম ছিল ৪৮ হাজার ৫০০ টাকারও কম।Ad1

Ad2

Ad3

Ad4

Ad5

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...