Thursday, April 2, 2026

‘আমিও বিজেপিতে যোগ দেবো’, বিহারের নির্বাচনী জনসভায় বললেন কানহাইয়া!

Date:

Share post:

“যদি দেখি আমাকে আরও বেশি করে ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে, তাহলে তখনই আমি বিজেপিতে যোগ দেবো৷ তাহলেই আমার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ খারিজ হয়ে যাবে। আমি শুদ্ধ হয়ে যাবো৷”

বক্তা, JNU ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার৷

বিহার নির্বাচনে বিরোধী দলের প্রচারের বড় দায়িত্ব সামলাচ্ছেন তিনি৷ কানহাইয়া কুমারের উপস্থিতিতেই বিহারের দুটি আসনে সিপিআই- এর দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলের পর এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কানহাইয়া কুমার চড়াসুরে কটাক্ষ করেন বিজেপিকে৷ তিনি বলেন, “আগে সবাই বলত EVM হ্যাক হচ্ছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে, বিজেপি মুখ্যমন্ত্রীদেরও হ্যাক করে নিচ্ছে। ২০১৫-র বিধানসভা নির্বাচনে বিহারের মানুষ JDU, RJD এবং কংগ্রেসের জোটকে ভোট দিয়েছিলেন৷ সেই ভোটই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী বানায়। কিন্তু পরে দেখা গেলো, বিজেপি ওই মুখ্যমন্ত্রীকে হ্যাক করে নিয়েছে”। কানহাইয়া এবারের নির্বাচনে মানুষকে এমন নেতাকে ভোট দেওয়ার আর্জি জানান, যিনি দলবদল করে নিজের করা প্রতিশ্রুতি থেকে পিছু হটেন না।

এ প্রসঙ্গেই বিজেপিকে কটাক্ষ করে কানহাইয়া বলেন, “যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসে ছিলেন, তখন বিজেপি দো-বেলা নিয়ম করে ওনাকে খারাপ বলতো৷ অথচ, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন, তখনই সিন্ধিয়া শুদ্ধ হয়ে গেলেন”৷

এরপরই চড়া কটাক্ষের সুরে কানহাইয়া কুমার বলেন, “যদি দেখি আমাকে আরও বেশি করে ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে, তাহলে তখনই আমি বিজেপিতে যোগ দেবো৷ তাহলেই আমার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ খারিজ হয়ে যাবে। আমি শুদ্ধ হয়ে যাবো৷”

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, জনতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবার তাঁরা উন্নয়নের ইস্যুতেই ভোট দেবেন। তাঁরা আর কোনও জুমলাবাজিতে কান দেবেন না।

সিপিআই-এর ‘স্টার প্রচারক’ হিসেবে বিহার চষে বেড়াচ্ছেন কানহাইয়া৷ তবে এবার রাজনৈতিক মহল আশা করেছিলো, কানহাইয়াকে এবার বিধানসভা ভোটে লড়তে দেখা যাবে। কিন্তু প্রার্থী না করে কানহাইয়াকে প্রচারের দায়িত্বে রাখা হয়েছে।

আরও পড়ুন-কথা রাখেননি, বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিলেন চিরাগ

Related articles

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...