Sunday, March 29, 2026

জিডিপিতে বাংলাদেশেরও নীচে থাকবে ভারত! পূর্বাভাস দিল আইএমএফ

Date:

Share post:

অর্থনীতির কঙ্কালসার চেহারা ফের সামনে চলে এল। ভারতের আর্থিক স্বাস্থ্য নিয়ে আইএমএফ পূর্বাভাস দিয়েছে, মাথাপিছু জিডিপি-তে বাংলাদেশেরও নীচে নামতে চলেছে ভারত। আইএমএফ-এর হিসাব অনুযায়ী, এই বছর দেশের অর্থনৈতিক সংকোচন হবে সর্বোচ্চ ১০.৩ শতাংশ। আইএমএফ জানিয়েছে, করোনাভাইরাস অতিমারীর ফলে বৃহৎ বাজার অর্থনীতির উপরেই সর্ববৃহৎ সঙ্কোচন দেখা যাবে। আইএমএফ-এর ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী, ভারতের মাথাপিছু জিডিপি নামবে ১০.৩ শতাংশ। ২০২১ সালের ৩১ মার্চ শেষ হওযা আর্থিক বছরে তা দাঁড়াবে ১৮৭৭ ডলার। জুনে আইএমএফ-এর পূর্ববর্তী পূর্বাভাসে বলা হয়েছিল, উৎপাদন সঙ্কুচিত হবে ৪.৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের মাথা পিছু জিডিপি ২০২০তে বাড়বে ৪ শতাংশ, তা দাঁড়াবে ১৮৮৮ ডলারে।

এদিকে, অর্থনীতি নিয়ে ফের কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আইএমএফ-এর পূর্বাভাস নিয়ে সরকারকে তোপ দেগে এক টুইটে রাহুল বলেছেন, বিজেপির ৬ বছরের ঘৃণা ছড়ানোর সাংস্কৃতিক জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ প্রাপ্তি এটাই। বাংলাদেশও আজ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে।

আরও পড়ুন-ফের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত, এবার কোথায়?

Related articles

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই...

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...