Saturday, March 14, 2026

দিল্লি গিয়েও দেখা মিলল না নাড্ডার, বিপ্লবের প্রশংসা করেই ফিরলেন সুদীপ

Date:

Share post:

দিল্লি গিয়েও উদ্দেশ্য সফল হল না ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেখা তো করলেনই না, উল্টে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। সেই কথা মেনে বাধ্য ছেলের মতো আবার বিমানে চেপেছেন সুদীপ-সহ বিক্ষুব্ধ বলে পরিচিত ত্রিপুরার ৪ বিজেপি নেতা-মন্ত্রী। ত্রিপুরা থেকে দিল্লি যাওয়া আটজনের মধ্যে চারজন বিধায়ক- রামপ্রসাদ পাল, আশিস সাহা, সুশান্ত চৌধুরী ও পরিমল দেবশর্মার সঙ্গে মঙ্গলবার দেখা করেন নাড্ডা। কিন্তু, এই বিধায়ক দলের নেতৃত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন-সহ বাকি চারজনের সঙ্গে দেখাই করেননি। তবে সর্বভারতীয় বিজেপি সভাপতির সঙ্গে আলোচনার বিষয় কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

নাড্ডার সঙ্গে দেখা করতে না পেরে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ভূয়সী প্রশংসা করেছেন সুদীপ রায় বর্মন। এমনকী নিজেকে বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী বলে মানতেও নারাজ তিনি। সুদীপ বলেন, তাঁদের দিল্লি সফর নিয়ে সংবাদমাধ্যমের এক অংশ অপপ্রচার চালাচ্ছে। কিন্তু, তিনি কোনও ভাবেই মুখ্যমন্ত্রীর বিরোধী নন। বা তাঁর বিরুদ্ধে কিছু সর্বভারতীয় নেতৃত্বের কাছে যাননি। নাড্ডার নতুন টিম হওয়ার পরে তাঁর সঙ্গে দেখা করতে এবং রাজ্যের সাংগঠনিক বিষয়ে কথা বলতেই দিল্লি গিয়েছিলেন বলে দাবি ত্রিপুরার বিজেপি মন্ত্রিসভা থেকে বাদ পড়া সুদীপ রায় বর্মনের।

ক্ষমতায় আসার এক বছরের মধ্যে বিপ্লব দেবের মন্ত্রিসভা থেকে সুদীপ রায় বর্মনকে বাদ দেওয়া হয়। এরপর থেকে ত্রিপুরা সরকারের কাজের সমালোচনা করেন তিনি। পরিচিত হন বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী বলে। কিন্তু দিল্লি গিয়ে হঠাৎ করে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রশংসা করায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন-জিডিপিতে বাংলাদেশেরও নীচে থাকবে ভারত! পূর্বাভাস দিল আইএমএফ

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...