Thursday, June 25, 2026

মহম্মদ বাজারে জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল, আশঙ্কায় স্থানীয়রা

Date:

Share post:

ফের জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কের ডেউচা দ্বারকা নদীর ব্রিজে । দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভাঙা অংশে মেরামতির কাজ শুরু হয়েছে বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। পণ্যবাহী ভারী যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানার ডেউচার দ্বারকা নদীর উপর সেতুতে ফাটল দেখা গিয়েছে। এদিন সকাল থেকেই পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ওই রাস্তার উপর। মল্লারপুর সাঁইথিয়া হয়ে সেই সমস্ত গাড়ি চলাচল করছে। যদিও ছোট গাড়ি বা যাত্রীবাহী বাস চলাচল করছে সেতুর ওপর দিয়ে। উত্তরবঙ্গের সঙ্গে রাঢ় বঙ্গের যোগাযোগের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। এছাড়া সামরিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ এর মাধ্যমে।

দ্বারকা নদীর উপর ১৯৫২সালে জলাধার সহ সেতুটি জেসপ কোম্পানি নির্মাণ করে। নদীর ওই জলাধারে মোট দশটি গেট আছে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ভাঙা অংশটি। এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই জায়গাটি ব্যারিকেড দিয়ে দেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের আধিকারিকরা গিয়ে পর্যবেক্ষণ করেন। সম্প্রতি বেহাল জাতীয় সড়কের মেরামত কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়কের উপর অবস্থিত সেতু গুলি থেকে পিচের স্তর তুলে ফেলা হয়েছে।

রক্ষণাবেক্ষণের কাজ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। গত ফেব্রুয়ারি মাসে এই সেতুর অন্য স্থানে ফাটল দেখা গিয়েছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেতুর ওপর লোহার পাত দিয়ে তার উপরে পিচ দিয়ে মেরামত করে দিয়েছিল। বারবার একই সেতুর উপর ফাটল দেখা দেওয়াতে উদ্বিগ্ন স্থানীয়রা। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে পুরো ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের। বীরভূমের জাতীয় সড়কের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিশিকান্ত সিং বলেন, “সেতুর ফাটল নজরে আসতে দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে। এই সেতুর বিকল্প হিসাবে কর্তৃপক্ষের কাছে আর একটি সেতু নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। অনুমতি মেলে দ্রুত নির্মাণ করা হবে”।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল গোলকিপার এখন ফ্লিপকার্ট কর্মী! কাঁধে করে ভারী পণ্য ডেলিভারি করছে বহুতলে

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...