Friday, June 26, 2026

ফের কর্মিসভায় বেলাগাম, দলকে ডোবালেন কেষ্ট

Date:

Share post:

‘২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি। এবার ভোট করে দেব। ভুল হয়েছিল।’ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ‘ভুল’ স্বীকার করে আবার দলকে চরম অস্বস্তি, বিড়ম্বনায় ফেললেন অনুব্রত মণ্ডল। যদিও তারপরেও অনুব্রতকে কন্টকহীন।

যত গণ্ডগোল কেষ্টর জমিতে। কখনও তিনি মন্ত্রীকে অপদার্থ বলছেন। কখনও দলীয় কর্মী কাজ না করার অভিযোগ তোলায় তাকে ধমকে বসিয়ে দিচ্ছেন। আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায় নন, তিনিই আগামী ভোটে কে কে প্রার্থী হবেন, তা ঠিক করে দিচ্ছেন। তবে বৃহস্পতিবার আর এক কদম এগিয়ে গেল কেষ্ট ওরফে অনুব্রতর গড়। বুথ সভাপতি দলের সমালোচনা করায় তার মাইক কেড়ে নেওয়া হলো।

সাঁইথিয়ায় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। সেখানেই কুনুড়ির বুথ সভাপতিকে বলতে দেওয়া হয়। মাইক হাতে নিতেই কেষ্ট জানতে চান, কেন বুথে ভাল ফল হলো না? উত্তরে বুথ সভাপতি বলেন, খারাপ ফলের কারণ পঞ্চায়েত ভোট। সিলেকশন হয়েছিল। পাল্টা অনুব্রত বলেন, ভুল হয়েছিল। এবার ভোট করে দেব। পরে এ নিয়ে বুথ সভাপতির বিরোধিতা করেন ব্লক সভাপতি।

২০১৮-র পঞ্চায়েত ভোটে তৃণমূল বীরভূমের জেলা পরিষদের ৪২ টি আসনই দখল করেছিল। পঞ্চায়েতের ক্ষেত্রেও একই কথা। সেই ভোটকে নিজের মুখেই বলছেন ভোট হয়নি! বারবার দলকে বিব্রত করার পরেও কেষ্ট কেন নিষ্কন্টক, সেই প্রশ্ন তৃণমূল মহলে।

আরও পড়ুন- শাঁখ বাজিয়ে নবান্ন সভাঘর থেকে ১২ জেলার ১১০ পুজোর উদ্বোধন মমতার

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...