Wednesday, March 18, 2026

‘দাদার অনুগামী’-দের কর্মসূচি ঘিরে জোর বিতর্ক, উপেক্ষা করছে তৃণমূল

Date:

Share post:

কোনও রাজনৈতিক দলের নাম বা প্রতীক চিহৃ নেই৷ শুধুই লেখা ‘আমরা দাদার অনুগামী’৷ পাশে ‘দাদা’-র মুখ৷
ভোটের বছরে বাংলার রাজনৈতিক মহল এমন ফ্লেক্স দেখে খানিকটা বিস্মিত ৷ তাদের কৌতূহলি প্রশ্ন, এসব কিসের ইঙ্গিত ?

এ ধরনের ফ্লেক্স প্রথম দেখা গিয়েছিলো কাঁথি, তমলুক এলাকায়৷ তা এখন ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর,জঙ্গলমহলেও৷ রাজ্যের অন্যত্রও তাঁরা সক্রিয়। এ ধরনের ফ্লেক্স ঝুলিয়ে একের পর এক কর্মসূচিও চালাচ্ছেন ‘দাদার অনুগামী’-রা৷

তৃণমূলে কংগ্রেসকর্মী হিসেবে এলাকায় পরিচিতরা বুধবার ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে সবংয়ে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করলেন৷ সঙ্গে বিশাল বাইক মিছিলও হয়েছে। কোনও দল নয়, নেতা-নেত্রী নয়, এমনকী স্লোগানেও দলের নাম উচ্চারিত হয়নি সবংয়ে৷ এই বাহিনী নিজেদের পরিচয় দিচ্ছেন, ‘আমরা দাদার অনুগামী’ বলেই৷


সবংয়ের কর্মসূচিতে অংশ নেওয়া অনুগামীদের প্রত্যেকের গলায় শুভেন্দু অধিকারির ছবি ঝুলছে, এমনই দেখা গিয়েছে৷ সেখানেও লেখা “আমরা দাদার অনুগামী”। হাতে ধরা বড় ব্যানারেও একই কথা লেখা৷ বিভিন্ন এলাকার অনুগামীরা আগেও বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছেন একইভাবে৷ বুধবার সবংয়েও রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারিকে নেতা মেনেই সামাজিক কর্মসূচির আয়োজন করেন তাঁরা৷ করোনা-আবহ তথা লকডাউনের শুরু থেকেই  সামাজিক কাজকর্মকে সামনে রেখেছেন অনুগামীরা৷ এদিনের কর্মসূচিতে তাঁরা দাবি করেছেন, সরকারি বা দলীয় সাহায্যের বাইরেও জঙ্গলমহল-সহ নানা জায়গায় শুভেন্দু অধিকারি নিজ-উদ্যোগে ত্রাণ পাঠিয়েছেন। তখন থেকেই শুভেন্দুর ছবি গলায় ঝুলিয়ে সামাজিক কর্মসূচি চলছে। দলের মধ্যে থেকেই ‘দাদার অনুগামী’-দের এ ধরনের কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেনি তৃণমূল নেতৃত্ব। তবে দলীয়স্তরেই প্রশ্ন উঠেছে,দলে থাকা সত্ত্বেও দাদার অনুগামীদের এই সমান্তরাল কর্মসূচি বাড়ছে কেন এবং কীভাবে ? ওদিকে দাদার অনুগামীরা ঘোষণা করেছেন, আগামী ১৮ অক্টোবর, বেলা ৩ টায় ‘নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটি’র পরিচালনায় গৃহদান ও মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান হবে৷ এই অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু নন, উপস্থিত থাকবেন ‘নেতাই গ্রামবাসীর সেবক’ শুভেন্দু অধিকারি৷

আরও পড়ুন:মণীশ শুক্লা খুনে ২ পুর প্রশাসককে তলব সিআইডি-র

spot_img

Related articles

আফ্রিকান ফুটবলে নজিরবিহীন কাণ্ড, শিরোপা হাতছাড়া সেনেগালের, চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকান ফুটবলে নজির বিহীন কাণ্ড। নতুন বছরের শুরুতেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল (Senegal)। উত্তেজনা এবং বিতর্কে...

হাসপাতালের ICU-তে ইঁদুর: হাত খেয়ে নেওয়ায় মহারাষ্ট্রে রোগীর মৃত্যু

প্রশাসনিক দুর্বলতা আর নজরদারি কতটা দুর্বল হলে একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের আইসিইউ বিভাগের ভিতরে ইঁদুর ঢুকে যায়! এমনকি...

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...