Wednesday, June 24, 2026

মণীশ শুক্লা খুনে ২ পুর প্রশাসককে তলব সিআইডি-র

Date:

Share post:

মণীশ শুক্লা খুনে এবার দুই পুরসভার প্রশাসককে তলব করল সিআইডি। বৃহস্পতিবার, বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড়র পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে তলব করা হয়েছে। মণীশ শুক্লা খুনে তাঁর পরিবারের তরফ থেকে দায়ের করা এফআইআর-এ দুজনেরই নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় বিজেপি নেতা মণীষ শুক্লার। তদন্তে নেমে জানা যায়, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বসে ছিল বিহারের জেলে। এই হত্যকাণ্ডে সুবোধ রায়ের ভূমিকা সামনে আসে তদন্তকারীদের সামনে। কিন্তু ভোট আর আইনের জটে সেই কুখ্যাত দুষ্কৃতী সুবোধ রায়কে নালন্দা জেলেই রাখতে হয়েছে সিআইডি-কে। তবে দুই পুর প্রশাসককে জেরা করে খানিক জট খুলতে পারে বলেই আশা তদন্তকারীদের।

সূত্রের খবর, বারাকপুরের এসবি অফিসে হাজিরা দিয়েছেন প্রশান্ত চৌধুরী ও উত্তম দাস। মণীশ খুনে এফআইআরে যেহেতু দুই পুর প্রশাসককের নাম থাকায় এই বিষয়ে তাঁদের কী ভূমিকা ছিল কি না, জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সূত্রের খবর, বিজেপি নেতার খুনের দিন দু’ জন কোথায় ছিলেন, খুনের নেপথ্যে আদৌ এঁদের কোনও ভূমিকা আছে কি না তা, জানার চেষ্টা চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...