Saturday, April 4, 2026

গোন্দলপাড়া জুট মিল খুলছে: সুখবর শোনালেন লকেট

Date:

Share post:

পুজোর আগে সুখবর। পয়লা নভেম্বর থেকে খুলছে চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। বৃহস্পতিবার, একথা জানান, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেন, হুগলির সাংসদ হওয়ার পরে এই জুটমিল খোলার জন্য দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। কারখানা খোলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন লকেট।

“কেউ যদি এটাকে আটকানোর চেষ্টা করে, তাহলে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নেবে। হুগলিবাসীর পক্ষ থেকে মোদিজিকে ধন্যবাদ। আত্মনির্ভর হুগলি, আত্মনির্ভর বাংলা, আত্মনির্ভর ভারত” জুটমিল খোলার কথা জানিয়ে স্যোশাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় এই কথা জানান বিজেপি সাংসদ। হুগলির জুটের তৈরি ব্যাগ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা তাঁর। পুজোর আগে মিল না খুললেও, খোলার খবর পেয়ে খুশি শ্রমিকরা।

আরও পড়ুন:বীরভূমের কর্মিসভা থেকে একের পর এক প্রার্থীর নাম ঘোষণা অনুব্রতর

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...