Saturday, April 4, 2026

দুর্গাপুজো উদযাপনে মানতে হবে সরকারি নির্দেশিকা

Date:

Share post:

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপুজো উপলক্ষে মিছিল ও শোভাযাত্রা না করার বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ও রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলেছে প্রশাসন। ডিএমপির পক্ষ থেকে এই সংক্রান্ত পাঁচটি নির্দেশিকা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি সদর দফতরে দুর্গাপুজো উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘‘করোনার কারণে বিভিন্ন অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না।’’ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দর্শনার্থীদের পুজো মণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘‘গুরুত্বপূর্ণ মণ্ডপে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনার প্রেক্ষিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার উদ্দেশে এই আয়োজন করা হয়েছে।’’

সমন্বয় সভায় দুর্গাপুজো উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে-

# দুর্গাপুজোর প্রতিমা তৈরির সময়, পুজো চলাকালীন ও বিসর্জনের সময় মোবাইল পেট্রলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।

# ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাভিত্তিক পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

# পুজোমণ্ডপ ও আশপাশে পকেটমার, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল ডিউটি নিয়োজিত থাকবে।

# দুর্গাপুজোর এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে।

# গুরুত্ব বিবেচনায় পুজো মণ্ডপগুলো ডগ স্কোয়াড ও বোম ডিসোপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে।

আরও পড়ুন:বাঙালি যুবকের অদম্য জেদ, অস্ট্রেলিয়ায় চালু বাংলা ভাষার ওয়েবাসাইট

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...