Wednesday, June 17, 2026

গার্হস্থ্য হিংসা মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

গার্হস্থ্য হিংসা মামলায় এবার নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, গার্হস্থ্য হিংসা সংক্রান্ত মামলা চলাকালীন শ্বশুরবাড়িতেই থাকতে পারবেন বধূ। আগের নির্দেশকে খারিজ করে নতুন রায় দিল সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, গার্হস্থ্য হিংসা সংক্রান্ত মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ। গার্হস্থ্য হিংসা আইনে অধিকার বধূর আছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে। গার্হস্থ্য হিংসা আইনের ২ নম্বর ধারা অনুযায়ী নয়া নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি উল্লেখ করেছেন, পুত্রবধূ শ্বশুরবাড়িতে যৌথ পরিবারের সম্পত্তির ভাগ পাওয়ার অধিকারী। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যৌথ পরিবারের সম্পত্তির ভাগের অর্থ, এক্ষেত্রে শ্বশুরবাড়ির যৌথ সম্পত্তি এবং শ্বশুরবাড়ির পৈত্রিক ভিটে বা সম্পত্তির ভাগও পাবে।

আরও পড়ুন:হাথরাস-মামলায় শীর্ষ আদালতে চাপের মুখে যোগী সরকার

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...