Friday, June 26, 2026

নরেন্দ্র মোদির ছেলের নাম লাদেন! যোগী রাজ্যের ভোটার লিস্টে চক্ষু চড়কগাছ

Date:

Share post:

সরকারি কর্মীদের বেখেয়ালিপনায় মাঝেমধ্যেই হাস্যকরভাবে সংবাদ শিরোনামে উঠে আসে ভোটার লিস্টের অদ্ভুত সব নাম। এবার সেই তালিকাতেই সংবাদ শিরোনামে উঠে এলো যোগীর রাজ্য উত্তর প্রদেশ। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে উত্তর প্রদেশে। সেই উপলক্ষে জেলায় জেলায় চলছে জোরকদমে ভোটার লিস্ট তৈরীর কাজ। সেখানেই এবার ধরা পড়ল অদ্ভুত সব নাম। নাম বিভ্রাট এমন পর্যায়ে পৌঁছেছে যে নরেন্দ্র মোদির সন্তান হয়ে গিয়েছে ওসামা বিন লাদেন। তবে এখানেই শেষ নয়, নামের তালিকায় রয়েছেন বারাক ওবামা, অনিল কাপুর, সোনাম কাপুর, মায়াবতী, শিবরাজের মতো ভিভিআইপিরাও। অদ্ভুত এই ভোটার লিস্ট দেখে ভিমরি খাওয়ার জোগাড় হয়েছেন প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাইসাহিয়া গ্রামে। নামের এমন বহর দেখে রীতিমতো স্তব্ধ বিএলও অফিসার প্রমিলা দেবী। এই আধিকারিককে এই ভোটার লিস্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নামের তালিকা হাতে পেয়ে রীতিমতো চমকে ওঠেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রমিলা দেবী বলেন, ‘২০১৫ সালের নির্বাচনের আগে শেষবার এই ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। এরপর গত ৫ অক্টোবর আমার হাতে আসে ভোটার লিস্ট। তালিকা খতিয়ে দেখার সময় বেশ কয়েকটি নাম নিয়ে আমার সন্দেহ জাগে। গতবছর নির্বাচনের আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেবার অনুসন্ধান করে জানা যায় ওই নামে গ্রামে কেউ থাকেন না।’ ইতিমধ্যেই নয়া এই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

উল্লেখ্য, ওই গ্রামের যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে নরেন্দ্র মোদির ছেলে লাদেন। কোথাও আবার রয়েছে চেক-এর ছেলে পাংখা। সব মিলিয়ে চূড়ান্ত গোলমাল রয়েছে লিস্টে। তবে এই ঘটনা এই প্রথমবার নয়, ২০১৫ সালেও ভোটার লিস্টে অদ্ভুত ধারা নামের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরপ্রদেশের ভাইসাহিয়া নামের এই গ্রাম। পাঁচ বছর পর ফের একই গোলযোগের কারণে চিন্তিত প্রশাসন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...