Thursday, June 25, 2026

মহুয়ার ‘মর্যাদাহানির’ অভিযোগ খারিজ হাইকোর্টে, স্বস্তিতে বাবুল

Date:

Share post:

হাইকোর্টের রায়ে স্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘মর্যাদাহানির’ তত্ত্ব খারিজ করল আদালত। একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত বিতর্কসভায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করেছেন বলে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন মহুয়া। কিন্তু বুধবার কলকাতা হাইকোর্ট ‘মহিলার মর্যাদাহানি’র খারিজ করে দিল।

‘‘মহুয়া আপনি কি মহুয়ায় আছেন?’’ – ২০১৭ সালের জানুয়ারিতে একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের বিতর্কসভায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের দিকে এই বক্রোক্তি তুলে দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। মাদক পানীয় হিসেবে পরিচিত মহুয়া। বিশেষ করে ভারতের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এর প্রচলন আছে। তাই বাবুলের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান মহুয়া মৈত্র। তাঁকে বাবুল ‘মত্ত’ বলতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বাবুলের ওই মন্তব্যে এক জন মহিলার মর্যাদাহানি ঘটানোর শামিল বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ।

আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত বাবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। এর পরেই বাবুল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং ‘মহিলার মর্যাদাহানি ঘটানো’র অভিযোগ খারিজ করার আর্জি জানান। হাইকোর্ট বাবুলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে। বুধবার রায়ে হাইকোর্ট জানাল, এক মহিলার মর্যাদাহানি ঘটিয়েছেন বলে যে অভিযোগ নিম্ন আদালতের মান্যতা পেয়ে গিয়েছিল, সেই অভিযোগ ঠিক নয়। তাকে এ দিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। তবে মহুয়া মৈত্র দেশের বাইরে থাকায় তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...