Friday, May 15, 2026

ভারতীয়-মার্কিনিরা ডোবাতে পারেন ট্রাম্পকে, সমীক্ষায় বাইডেনের পক্ষে বিপুল সমর্থন

Date:

Share post:

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ঠিক তার আগে প্রকাশিত হল ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে রিপোর্ট। যে রিপোর্টে দেখা যাচ্ছে, আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অভিবাসীরা ডুবিয়ে দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পকে। সমীক্ষায় ইঙ্গিত, ভারতীয় মার্কিনিরা এবার দলে দলে ভোট দেবেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে।

ঠিক কী বলেছে সমীক্ষা রিপোর্ট? দেখা যাচ্ছে, প্রায় ৭২ শতাংশ ভারতীয়-মার্কিনি ভোটার তাঁদের সমর্থন দিতে পারেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডনের পক্ষে। আর মাত্র ২২ শতাংশ ভোট পেতে পারেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ৯৩৬ জনের উপর সমীক্ষা চালিয়েছিল এই সংস্থা। তার রিপোর্ট প্রকাশিত হয়েছে। তবে, সংস্থাটি এও জানিয়েছে, গত ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তারা এই সমীক্ষা চালিয়েছে। তাদের বক্তব্য, ভোটের সময় এগোনোর সঙ্গে সঙ্গে সমর্থনের শতাংশে পরিবর্তন হতে পারে। তবে এবার যে সংখ্যাগরিষ্ঠ ভারতীয়-মার্কিন নাগরিক ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন এ ব্যাপারে কোনও সংশয় নেই। তবে সমীক্ষার বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়-মার্কিনিদের কাছে দু’দেশের সম্পর্কের বিষয়টি অগ্রাধিকার পাবে। ট্রাম্পকে পছন্দ না করলেও শুধু মাত্র তাঁকে রুখে দেওয়ার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হোক চান না তাঁরা। কারণ ইতিমধ্যেই বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুড ফ্রেন্ড’, ‘গ্রেট লিডার’ বলে অভিহিত করেছেন বর্তমান বর্তমান প্রেসিডেন্ট। চিন ও পাকিস্তান ইস্যুতে ভারতের পাশে থেকেছেন ও সহযোগিতার বার্তা দিয়েছেন। গত বছর হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যত ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বলেছিলেন, ‘অব কি বার ট্রাম্প সরকার।’ একইভাবে এবছরের ফেব্রুয়ারিতে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান করেও ভারতীয়-মার্কিনিদের সামনে দুদেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দেওয়া হয়েছিল। এখন এসবের প্রভাব ট্রাম্পের পক্ষে কতটা কী পড়ে দেখতে হবে। আবার একইসঙ্গে মোদি-ট্রাম্প বন্ধুত্বের পাশাপাশি সমীক্ষা রিপোর্টে মানবাধিকারের প্রশ্নটিও প্রাধান্য পেয়েছে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিদ্বেষ বিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রসঙ্গে অনেকেই মোদি জমানায় ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ার কথা মনে করিয়ে দিচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচক মণ্ডলীতে অভিবাসী হিসাবে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম। ফলে তাঁদের মতামত ভোটে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা যেতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে রেখেছেন, আমি যদি হারি তাহলে ধরে নিতে হবে নির্বাচনে বড় জোচ্চুরি হয়েছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...