Saturday, April 4, 2026

পর্যটন কেন্দ্রগুলিকে নতুন রূপ দিতে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে এবার নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। বন দফতরের ৩৪টি বাংলোকে বেসরকারি পেশাদার সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। জানা গিয়েছে, গত ৫ অক্টোবর বন দফতরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের মূল উদ্দেশ্য পর্যটন আরও আকর্ষণীয় করে তোলা। পাশপাশি এই কাজের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থানের রাস্তা খুলে দিতে উদ্যোগ নিল রাজ্য। বন দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য এবং বনাঞ্চলকে ঘিরে বেশ কিছু আকর্ষণীয় বাংলো রয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ওই সব বাংলোয় ক্রমশই পর্যটকের সংখ্যা কমছিল। এভাবে ক্ষতি হচ্ছিল পর্যটন শিল্পের। তাই এবার পেশাদার সংস্থার হাত ধরে হাল ফেরাতে তৎপর রাজ্য বন দফতর।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দার্জিলিঙের মানেভঞ্জন ট্রেকারস হাট, সামশিঙের মৌচাকী ক্যাম্প, জলপাইগুড়ির নেওড়া ক্যাম্প, জলপাইগুড়ি-লাটাগুড়ির মূর্তি টেন্টস, বাঁকুড়ার ইকো ট্যুরিজম সেন্টার, পুরুলিয়ার মাঠা ট্রি হাউস-সহ ৩৪টি বন বাংলো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ওই বাংলোতে একইসঙ্গে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করতে পারবে। বন দফতরের এক কর্তার জানিয়েছেন, ‘‘রাজ্য সরকার পর্যটন শিল্পকে আরও অত্যাধুনিক করে তুলতে চায়। এই কাজে স্থানীয়দের কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’’ এইভাবে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন:গোন্দলপাড়া জুট মিল খুলছে: সুখবর শোনালেন লকেট

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...