Tuesday, June 23, 2026

পুজোর চারদিনই ভাসবে বাংলা, বিদায়বেলাতেও সক্রিয় মৌসুমী বায়ু

Date:

Share post:

করোনার প্রকোপ তো আগে থেকেই ছিল। এবার গোদের ওপর বিষফোঁড়ার মত এসে পড়ল নিম্নচাপের বৃষ্টিও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী, পুজোর প্রথম তিনদিনই বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যে খবর ইতিমধ্যেই পাওয়া গেছে, ১৯ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরেই এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর এখনও জোরাল ভাবে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যার প্রভাবে আগামী সোমবার, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। যা ২৪ ঘণ্টার মধ্যে আরও বেশি শক্তিশালী হবে। নিম্নচাপটি এরপর অগ্রসর হবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে। তবে এই নিম্নচাপের প্রভাবে এরাজ্যে দক্ষিণ পশ্চিমী ঝঞ্ঝার সাহায্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। তার জেরেই বজ্রবিদ্যৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : সৌরবিকিরণ, সৌরবায়ু থেকে পৃথিবীকে রক্ষা করত চাঁদ! জানালো নাসা

মূলত ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী এই তিনদিন কলকাতা এবং অন্যান্য জেলাতেই বৃষ্টির তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি হলেও তা খুবই হাল্কা হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায়, ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পুজোর সময়ে বৃষ্টির পরিমাণ, তীব্রতা ও স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।

আরও পড়ুন : নীরব নবান্ন, পুজোর আগে লোকাল ট্রেন চলার সম্ভাবনা নেই, জানাল রেল

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ গতি ‘ আছড়ে পড়েছে স্থলভাগে। যার জেরে কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যদিও বাংলায় এর প্রভাব তেমন পড়েনি। এবার ফের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...