Friday, April 3, 2026

পুজোর মুখে রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মুখে রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে কোনও এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ করবে রাজ্য সরকার৷ শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্য বিখ্যাত বাংলা। আমাদের রাজ্যের তথ্যপ্রযুক্তি পরিষেবা উন্নত করার জন্য লাগাতার কাজ করছেন তরুণ তথ্যপ্রযুক্তি কর্মীরা। তাঁদের জন্য সরকারের তরফ থেকে পুজোর উপহার। এবার থেকে আর Webel/WTL/ বেসরকারি এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার”।

শুধু নিয়োগ ক্ষেত্রেই সুখবর নয়, চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীরা সব সরকারি সুযোগসুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে
• তথ্যপ্রযুক্তি কর্মীরা বছরে ৩০ দিন ও মেডিক্যালের ১০ দিনের ছুটিও পাবেন।
• কর্মীদেরও রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
• অন্তঃসত্ত্বা মহিলারা সরকারি নিয়ম অনুযায়ীই মাতৃত্বকালীন ছুটি পাবেন।
• প্রত্যেক কর্মী ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন।
• অবসরকালীন ৩ লাখ টাকা পাবেন এই কর্মীরা

নিয়োগের দায়িত্ব রাজ্য সরকার নেওয়ায় সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন তাঁরা। উপকৃত হবেন কয়েক লক্ষ চাকরিজীবী ৷ এতদিন রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তির ভিত্তিতে যে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের চুক্তির দায়িত্ব থাকত বিভিন্ন এজেন্সি। ফলে কোনও সরকারি সুযোগ সুবিধাও পেতেন না কর্মীরা৷ রাজ্যের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য পুজো উপহার।

আরও পড়ুন-সংক্রমণ দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...