Tuesday, June 23, 2026

একুশের আগে শক্তি বাড়ল শাসকের, সিপিএমের দাপুটে বিধায়ক এলেন তৃণমূলে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে ফের বিরোধী শিবিরে ভাঙন। এবার তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের দাপুটে সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। তৃণমূল ভবনে রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাধন পান্ডে ও জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন রফিকুল। এছাড়াও ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও ওয়ার্ড কো–অর্ডিনেটর নারায়ণ গোস্বামী। শুধু রফিকুল ইসলাম নয়, একইসঙ্গে বহুজন সমাজপার্টির বেশ কিছু কর্মীকে নিয়ে সাধারণ সম্পাদক বিএন প্রসাদ তৃণমূলে যোগ দিয়েছেন।

রফিকুল ইসলামের হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন, “আমি তৃণমূলেরই ঘরের লোক। নিজের ঘরে ফিরতে পেরে ভালই লাগছে।
২০১৬ সালের আগে আমি তৃণমূল করতাম। সামান্য ভুল বোঝাবুঝি হওয়ায় আমি বসিরহাট উত্তর থেকে বামফ্রন্টের প্রার্থী হই। এখন দেখছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন তাতে শামিল না হয়ে পারা যায় না। সাম্প্রদায়িক দল বিজেপি’র বিরুদ্ধে লড়ছে তৃণমূল। এবার সেই লড়াইয়ে আমিও সামিল হবো।”

আরও পড়ুন-পুজোর মুখে রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...