Friday, June 26, 2026

যোগীর রাজ্যেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল বিজেপি নেতাকে

Date:

Share post:

ফের খুনের ঘটনা যোগীর রাজ্যে। এবার দুষ্কৃতীরা জনসমক্ষে গুলি করে মারলো এক বিজেপি নেতাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ আটক করেছে তিন বিজেপি নেতাকেই। জানা যাচ্ছে দলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই খুন। বালিয়ারের ঘটনার পরে এবারের ঘটনা ফিরোজাবাদের।

মৃত বিজেপি নেতার নাম দয়াশঙ্কর গুপ্তা। তিনি ছিলেন মণ্ডল সহ-সভাপতি। জানা যাচ্ছে, শুক্রবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন । তখনই তাঁকে তিন দুষ্কৃতী ধাওয়া করে। দুষ্কৃতীরা বাইকে ছিল। তখনই তাঁকে গুলি করে পালিয়ে যায়। দয়াশঙ্করকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

মৃত বিজেপি নেতার পরিবারের দাবি,রাজনৈতিক বিরোধিতার জন্যই খুন করা হয়েছে বিজেপির মণ্ডল সহ-সভাপতিকে। দয়াশঙ্কর গুপ্তার পরিবারের অভিযোগের ভিত্তিকে কেন্দ্র করে, ওই এলাকারই আরেক বিজেপি নেতা বীরেশ তোমর এবং তাঁর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বীরেশ তোমর বিজেপিতে ছিলেন না। তিনি এলাকার পঞ্চায়েত নির্বাচনে অন্য দলের টিকিটে দয়াশঙ্করকে হারিয়ে দেন। সম্প্রতি নিজের পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তোমর। এবং বিজেপিতে যোগদানের পরেই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়েছেন তিনি। দয়াশঙ্করকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য তিনিই এই খুন করতে পারেন বলে পুলিশের ধারণা।

প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতাদেরই কোনও সুরক্ষা নেই?

আরও পড়ুন-এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...