Sunday, April 5, 2026

ক্ষুধার্ত ভারত! বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান, বাংলাদেশেরও নীচে

Date:

Share post:

করোনা মহামারি পরিস্থিতিতে গোটা বিশ্বে খাদ্য সংকট তীব্র হতে চলেছে বলে আগাম পূর্বাভাস দিয়েছেন বিশ্বেষজ্ঞরা। তার আগে ক্ষুধার্ত ভারতের ভয়াবহ ছবিটা ফের সামনে এল। আশঙ্কা, দীর্ঘস্থায়ী মহামারির আবহে আগামীদিনে খাদ্য সংকট তীব্র হলে কোন দিকে যাবে পরিস্থিতি? কারণ বিশ্ব ক্ষুধা সূচকে এখন বিশ্বের ১০৭টি দেশের মধ্যে ৯৪ নম্বরে ভারত। এই তালিকায় ভারতের আগে রয়েছে নেপাল (৭৩), পাকিস্তান (৮৮), বাংলাদেশ (৭৫), ইন্দোনেশিয়া (৭০) সহ একাধিক দেশ। ১০৭টি দেশের মধ্যে রোয়ান্ডা, নাইজেরিয়া, আফগানিস্তান, লাইবেরিয়া, মোজাম্বিক, চাদের মতো অতি অনুন্নত দেশের আগে রয়েছে ভারত। কিন্তু তার চেয়েও উদ্বেগের খবর, ভারতের পরিস্থিতি এখনই ভয়াবহ অবস্থায় রয়েছে।

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৪ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। অপুষ্টিতে ভুগছে ৩৭.৪ শতাংশ শিশু। বয়সের অনুপাতে উচ্চতা এবং ওজন অনেক কম এমন শিশুর সংখ্যা ভারতে বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিশুদের পুষ্টি ও ব্যালান্সড ডায়েটের অভাব। এর ফলে অপুষ্টিতে মারাও যাচ্ছে বহু শিশু। ভারতের মত উন্নয়নশীল দেশের জন্য বিশ্ব ক্ষুধা সূচকের এই পরিসংখ্যান খুবই উদ্বেগের। রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগের অন্যতম কারণ হল পরিবারে আর্থিক অনটন, খারাপ খাবারের মান, প্রসূতির পুষ্টির অভাবের মতো ঘটনা। পরিস্থিতি যে এখনও আশাপ্রদ নয়, তা সর্বশেষ রিপোর্টের ফলেই প্রকাশিত।

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...