Saturday, May 23, 2026

২১৭ কোটি পারিশ্রমিক নিয়ে আয়কর দফতরের নিশানায় আইনজীবী

Date:

Share post:

পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ২১৭ কোটি টাকা। আর তাতেই আয়কর দফতরের নজরে পড়লেন চণ্ডীগড়ের আইনজীবী। আইনজীবীর বাড়িতে এবং অফিসে তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা। জানা গিয়েছে, দিল্লি-এনসিআরের মোট ৩৮টি জায়গায় হানা দেন তাঁরা।

তবে ওই আইনজীবীর নাম প্রকাশ করেনি আয়কর দফতর। দফতরের কর্তারা জানিয়েছেন, চণ্ডীগড়ের একজন আইনজীবী একটি মামলার জন্য এক ব্যক্তির থেকে ২১৭ কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকা নেওয়ার পর তিনি বিপুল টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা নগদ উদ্ধার করেছেন আয়কর দফতরের কর্তারা।

আয়কর দফতর সূত্রে খবর, সেই আইনজীবীর মক্কেল ছিলেন ইনফ্রা ও ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিক। তাঁর থেকে ১১৭ কোটি টাকা নগদ নিয়েছেন ওই আইনজীবী। কিন্তু কর ফাঁকি দেওয়ার জন্য তিনি জানিয়েছিলেন, ২১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পাশাপাশি আরও ১০০ কোটি নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সেক্ষেত্রেও তিনি কর ফাঁকি দেওয়ার জন্য ১০০ কোটি টাকার কথা গোপন করেছিলেন। আয়কর দফতরের কর্তারা জানিয়েছেন, কোনও এক সরকারি সংস্থার সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়ার নাম করে সেই আইনজীবী সংস্থার মালিকের থেকে ১০০ কোটি টাকা নেন।

আরও পড়ুন:নিজের বাড়িতেই গুলিবিদ্ধ শৌর্য চক্র প্রাপ্ত বলবিন্দর সিং

 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...