Tuesday, June 9, 2026

‘ঠিকাদারি সংস্থা সংগঠন চাঙ্গা করতে পারে না’, তৃণমূল বিধায়কের নিশানায় টিম-পিকে

Date:

Share post:

তাঁকে আগেই দলের সাংগঠনিক পদ থেকে সরানো হয়েছে৷ এরপরেও তিনি কিছুদিন অপেক্ষা করেছেন৷
অবশেষে নিজের অফিস থেকে তৃণমূলের পতাকা, ব্যানার সরিয়ে দিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷

এখানেই থামেননি বিধায়ক৷ টিম পিকে-র বিরুদ্ধে বড়সড় তোপ দেগে মিহির গোস্বামী বলেছেন, “কোনও ঠিকাদারি সংস্থাকে দিয়ে সংগঠন চাঙ্গা করা যায় না৷ দলের দীর্ঘদিনের রাজনৈতিক নেতা- কর্মীদের কোনও ঠিকাদারি সংস্থার মাইনে করা লোকেদের নির্দেশ মেনে কেন কাজ করতে হবে?”
শুক্রবার মিহিরবাবু নিজের বিধায়ক- কার্যালয়ে লাগানো তৃণমূলের পতাকা, ব্যানার খুলে ফেলেন৷ তৃণমূলের ব্যানার খুলে তাঁর কার্যালয়ের সামনে নতুন ব্যানার লাগানো হয়৷ সেই ব্যানারে শুধু লেখা “কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর কার্যালয়”। কার্যালয়ের ভিতরের দেওয়ালে লাগানো থাকা দলের একাধিক শীর্ষনেতার ছবি সরিয়ে সেখানে স্বামী বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো হয়েছে। এই সব কাজ সেরে ওই কার্যালয়েই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কর্মী এবং নেতাদের নিয়ে বৈঠক করেন মিহিরবাবু। বৈঠক শেষে সাংবাদমাধ্যমে মিহির গোস্বামী স্পষ্টভাবেই পিকের সংস্থা ‘আইপ্যাক’- এর বিরুদ্ধে তোপ দাগেন৷ তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “কোনও ঠিকাদারি সংস্থাকে দিয়ে কোনও রাজনৈতিক দল পরিচালিত হতে পারে না। তাতে ক্ষতির আশঙ্কাই বেশি৷” এখনও পর্যন্ত তাঁর সঙ্গে তৃণমূল জেলা সভাপতি বা রাজ্য নেতাদের কেউই কথা বলেননি বলেই স্পষ্ট জানিয়েছেন মিহিরবাবু৷

সূত্রের খবর, দিনকয়েক আগে কলকাতায় এসেছিলেন মিহির গোস্বামী ৷ শহর থেকে ফিরেই এদিন কর্মীদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন বিধায়ক৷ বৈঠকের পর সাংবাদিকদের জানান, তিনি এখনও বিধায়ক। দল-মত নির্বিশেষে তার কাছে মানুষ আসেন। তাঁদের সবার সঙ্গেই কথা বলেন তিনি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণার পর দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক পদ তিনি ত্যাগ করেছেন৷

আরও পড়ুন-ছত্রধরের ‘কোভিডে’ সন্দিহান! রিপোর্ট-সহ তলব করা হলো সিএমওএইচকে

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...