Tuesday, June 23, 2026

ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

Date:

Share post:

ষষ্ঠীর দিন বিজেপির দুর্গাপুজো উদ্বোধন। পুজো হচ্ছে ইজেডসিসিতে। দিলীপ ঘোষের আপত্তি সত্ত্বেও পুজো করছেন কৈলাস অ্যাণ্ড কোং। মূলত তৎকাল বিজেপিরা। যদিও মহিলা এবং আরেকটি শাখার ব্যানারে পুজো।

ষষ্ঠীতে ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধুতি পাঞ্জাবি পরে। দিল্লির বাড়ি থেকে ভাষণও দেবেন। সেখানে গান গাইতে পারেন বাবুল সুপ্রিয়। চমক হল কলকাতায় তখন এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ এবং বিজেপির সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যে ডোনার অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। দিল্লিতে বসে মোদি দেখবেন। যদিও সৌরভশিবির বলছে এটা শিল্পী হিসেবে ডোনা যাচ্ছেন। রাজনীতি নেই। আরও অনুষ্ঠান থাকছে তিনদিন। দিলীপ ঘোষের টিমকে পাত্তা না দিয়েই কাজ করে যাচ্ছেন কৈলাস, মুকুল, সব্যসাচীরা। এতদিন তাঁদের দুর্গাপুজোর কথা মনে হয়নি। ভোটের বছরে মনে হল। এখন প্রস্তুতি তুঙ্গে। অর্থাভাব হচ্ছে না। নিজের নিজের পাড়ায় পুজোয় ভিড়তে না পারা বিজেপি নেতারা সল্টলেকে কেন্দ্রীয় সরকারের হল ভাড়া করে পুজোর আয়োজন করছেন।

আরও পড়ুন : জ্বর নেই-সমস্যা মিটেছে ফুসফুসের, ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...