Thursday, June 4, 2026

কোভিডে আক্রান্ত মন্ত্রী নির্মল মাজি, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

ফের রাজ্যের আরও এক মন্ত্রী কোভিড আক্রান্ত হলেন। এবার শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি। শনিবার রাতে তাঁর নমুণা পরীক্ষার ফল পজিটিভ আসে। রাতেই ভর্তি হন মেডিক্যালের সুপার স্পেশালিটি ব্লকে। মন্ত্রীর মধুমেহ, অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে।

চিকিৎসকরা জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেসরকারি ল্যাবরেটরি থেকেই তাঁর টেস্ট রিপোর্ট আসে। তারপর কো-মর্বিডিটি থাকায় হাসপাতালে ভর্তি হন। গত মাসেই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে নির্মল হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারও হয়। কয়েক দিন আগে বাড়ি ফিরে এবার কোভিডে আক্রান্ত হলেন। দিন কয়েক আগে কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির বৈঠক করেন নির্মল। সেখানে বহু চিকিৎসক, অধ্যক্ষ, সহ অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-৩০ ঘণ্টার ব্যবধানে ফের আগুন বউবাজারে, এলআইসি বিল্ডিংয়ে আগুনে জখম ৩

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...