Friday, March 20, 2026

ভোট বালাই, গোর্খাল্যান্ডের দাবি থেকে পিছু হঠল বিজেপি

Date:

Share post:

ভোট বড় বালাই। তাই দলের পাহাড়ের সাংসদ রাজু বিস্তের তোলা গোর্খাল্যান্ডের দাবি আপাতত সরিয়ে রেখে রাজনৈতিক সমাধানের কথা বলে গেলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনকারীদের পক্ষে সংসদে সওয়াল করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। পাহাড়ের নেতারা তাতে খুশি হলেও সমতলের বিজেপি নেতাদের অনেকের মাথায় হাত। পাহাড়ের ৩ টি আসনের জন্যে সমতলের বাকি আসনে প্রভাব পড়বে তা বিজেপির অন্দরমহলের খবর। তাই সেই পুরানো রাজনৈতিক সমাধানের কথা বলে আপাতত পাহাড় ও সমতলের ভোট ব্যাঙ্ক ধরে রাখার চেষ্টা করলেন বিজেপির নাড্ডা। তিনি বলে দিলেন, পাহাড়ের দাবির সমাধান রাজনৈতিক ভাবে করতে হবে।

এদিন বিজেপি সভাপতি শিলিগুড়ির বিভিন্ন সম্প্রদায়ের আমন্ত্রিত প্রতিনিধিদের সামনে বারেবারেই তৃণমূলের বিরুদ্ধে শঠতার অভিযোগ তোলেন। তিনি জানান, তিনি আমন্ত্রিতদের সবার ভাষা বুঝতে না পারলেও সকলে যে তৃণমূলের উপরে বিরক্ত তা বুঝতে পারছেন। সকলকে নিয়েই তাঁরা চলবেন। তবে আলাদা গোর্খাল্যান্ড নিয়ে স্পষ্ট করে কিছু তিনি বলেননি। পক্ষে না বিপক্ষে, তা স্পষ্ট না করেই ধরি মাছ না ছুঁই পানির মতো বলে গেলেন চিরাচরিত পথের কথা, যা একসময় বামেরাও বলত। ফলে নির্দিষ্ট করে কোনও প্রতিশ্রুতি না পাওয়ায় পাহাড়ের আন্দোলকারীদের মধ্যেও ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। ইভিএমে যার প্রতিফলন পড়তে বাধ্য।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় মিমির ছবিতে ‘জল সমস্যা’ নিয়ে ট্রোল

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...