Thursday, June 25, 2026

ধোনির রেকর্ডের দিনেও লজ্জার হার চেন্নাইয়ের

Date:

Share post:

চেন্নাই সুপার কিংস – ১২৫/৫
রাজস্থান রয়্যালস – ১২৬/৩

৭ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

আইপিএল-এর ৩৭তম ম্যাচ যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তা হল আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে তিনবারের চ্যাম্পিয়ন তিনি। এদিনের ম্যাচ দু’দলের কাছেই ছিল ডু অর ডাই। অবশ্যই ধোনি চেয়েছিলেন তাঁর মাইলস্টোন ম্যাচ জিতে স্মরণীয় রাখতে। কিন্তু এই মরসুমে ক্রমশ পয়েন্ট টেবিলের নীচের দিকে নামতে থাকা চেন্নাই সুপার কিংসের পক্ষে তা আর হয়নি। এদিনও রাজস্থানের বিরুদ্ধে গো-হারা হারে মাহির দল। মাত্র ১২৬ রানের টার্গেট দেয় স্মিতবাহিনীকে এবং ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। একা বাটলারই করে ৭০ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখায় ইয়োলো ব্রিগেডকে। শুরুর তিন ওভারেই তিনটি উইকেটে হারিয়ে বসে। স্যাম কারণ ২৫ বলে ২২, মাহির ২৮ বলে ২৮ এবং জাদেজার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে কোনো রকমে একশোর গণ্ডি পেরোয় সুপার কিংস। ওয়াটসন, ডু’প্লিসি এদিনও ব্যর্থ হন।

১২৬ তাড়া করতে নেমে তিন উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয়। শুরুর দুই ওভার চেন্নাই দুই উইকেট নিয়ে রাজস্থানের ওপর খানিকটা চাপ তৈরি করলে ১২৬ রান আইপিএলের ফরম্যাটে খুবই দুর্বল স্কোর। বেন স্টোক ১১ বলে ১৯, স্মিত ৩৪ বলে ২৬ এবং জস বাটলার ৪৮ বলে ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- ভোট বালাই, গোর্খাল্যান্ডের দাবি থেকে পিছু হঠল বিজেপি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...