Tuesday, June 23, 2026

ঐতিহাসিক জোড়া সুপার ওভারে মুম্বইকে হারিয়ে শেষ হাসি হাসল পঞ্জাব

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্স – ১৭৬/৬

কিংস ইলেভেন পঞ্জাব – ১৭৬/৬

দ্বিতীয় সুপার ওভারে জয়ী পঞ্জাব

আইপিএলের ইতিহাসে প্রথমবার একই দিনে দুই ম্যাচে সুপার ওভার৷ তাও তিনবার। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের লড়াইও গড়াল সুপার ওভারে৷ শুধু তাই নয়, দ্বিতীয় ম্যাচে সুপার ওভারও টাই হয়৷ এবং নিয়মানুসারে দ্বিতীয় সুপার ওভারে ম্যাচের ফলাফল নিশ্চিত হয়।

প্রথম সুপার ওভারে কিংস ইলেভেন পঞ্জাব ৫ রান তোলে ৷ সুপার ওভারে ৬ রান তাড়া করতে নেমে ৫ রানে শেষ হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স৷ এবং অবসম্ভাবী সুপার ওভারও টাই ৷ আইপিএলে প্রথমবার৷ আইপিএলের ইতিহাসে প্রথমবার একই দিনে তিনটি সুপার ওভার৷ দ্বিতীয় সুপার ওভারে প্রথম ব্যাটি করে ১১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষ বলে দুরন্ত ফিল্ডিং করে ছ’ রান বাঁচায় কিংস ইলেভেনের ময়াঙ্ক আগরওয়ার৷

১২ রানের লক্ষ্যে প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে আনে ক্রিস গেইল৷ তারপর দু’টি বাউন্ডারি মেরে দু’বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় প্রীতি জিন্টার দল৷

এদিন ২০ ওভারে প্রথম ব্যাটিং করেন কিংস ইলেভেনের সামনে ১৭৭ রানের টার্গেট রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু রান তাড়া করতে নেমে ক্যাপ্টেন রাহুলের দুরন্ত ৭৭ রানের ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পঞ্জাব৷ ম্যাচ টাই হয়৷ তার ফলস্বরূপ সুপার ওভার।

আরও পড়ুন- ট্রফির উল্লাসে উপেক্ষিত করোনা বিধি, আশঙ্কার মেঘ দেখছে শহর

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...