Thursday, April 2, 2026

নভেম্বরে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ? নতুন আরও ২১৭৪টি করোনা-বেড রাজ্যে

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এবার দর্শকশূন্য হবে পুজোমণ্ডপ৷ কিন্তু কত মানুষ সেই নির্দেশ মানবেন তা নিয়ে সন্দিহান সরকার৷ তাই আগেভাগেই রাজ্যে বাড়তি করোনা- বেডের ব্যবস্থা করেছে প্রশাসন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি নির্দেশে স্বাস্থ্য দফতর রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন আরও ১৬৩৯টি করোনা বেডের ব্যবস্থা করতে চলেছে। এই বেডগুলি হবে সরকারি হাসপাতালে৷ এখানে রোগীদের চিকিৎসা হবে বিনামূল্যে। এছাড়াও, রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ৫৩৫টি ICU বেডের অতিরিক্ত ব্যবস্থা হচ্ছে সংকটাপন্ন রোগীদের ক্রিটিক্যাল কেয়ারের জন্য। এগুলির সুবিধাও রোগীরা পাবেন নিখরচায়৷ সব মিলিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে এই আশঙ্কায় রাজ্যে মোট ২১৭৪টি বেড বাড়ানো হচ্ছে।

উৎসবের মরসুমে করোনার প্রকোপ-বৃদ্ধির আশঙ্কা সর্বস্তরে। বিশেষজ্ঞরা রাজ্যকে চিকিৎসা-পরিকাঠামোর বৃত্ত বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই মতামতকে গুরুত্ব দিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কোভিড বেড বৃদ্ধি, করোনা পরীক্ষা ও অ্যাম্বুল্যান্স পরিষেবার খরচে রাশ টানা, বিপুল সংখ্যায় নার্স নিয়োগ, পুজোর সময়ে চিকিৎসকদের ছুটি বাতিল, পাড়ার ডাক্তারদের চেম্বারে বিধিনিষেধ শিথিলের মতো সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুজোর সময়ে বিশেষ কন্ট্রোল রুমও খোলা থাকবে নবান্নে।
একইসঙ্গে বেসরকারি ক্ষেত্রেও কয়েকশো বেড বৃদ্ধির নির্দেশ গিয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে ১২,৭১৫টি কোভিড বেড চালু রয়েছে৷ এর মধ্যে ১২৪৩টি বেড ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা’র৷ তবে বিশেষজ্ঞদের মতে, করোনা- বেড আরও অন্তত ৫০ শতাংশ না-বাড়ানো হলে মুশকিল! কারণ, নভেম্বরে করোনা-সংক্রমণের দ্বিতীয় ঢেউ উঠবে বলে মনে করা হচ্ছে৷ তেমন হলে বেডের অভাব ভয়াবহ সংকট ডেকে আনবে৷

আরও পড়ুন- আলাস্কায় প্রবল ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...