Saturday, June 20, 2026

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, পুজোর পর এক ধাক্কায় অনেকটাই বাড়বে মদের দাম

Date:

Share post:

দীর্ঘ লকডাউনে বহু অপেক্ষার পর বাড়তি অর্থ ব্যয় সুরার স্বাদ পেয়েছিলেন সুরা প্রেমীরা। আপাতত পুজোর মধ্যে দামের তারতম্য না ঘটলেও পুজোর পর গ্যাঁটের কড়ি বাড়তি খসতে পারে মদ প্রেমীদের। অন্তত তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে যা দাম রয়েছে তার তুলনায় প্রায় ১০ থেকে ২০ শতাংশ দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মদের। এক্ষেত্রে ব্র্যান্ড অনুযায়ী মদের দাম বাড়ান হবে বলে জানা গিয়েছে।

করোনা পরিস্থিতির মাঝে দীর্ঘ লকডাউনের পর মদের দামের উপর ৩০ শতাংশ কোভিড কর চাপিয়েছিল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। সংবাদমাধ্যম সূত্রের খবর, পুজোর পর ১ নভেম্বর থেকে দেশি-বিদেশি সমস্ত মদের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ দাম বৃদ্ধির জন্য আবগারি দপ্তরকে প্রস্তাব দিয়েছে আইএমএফএল। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই করোনা পরিস্থিতিতে আগের দামের তুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ দাম বৃদ্ধি হতে চলেছে মদের। স্বাভাবিকভাবেই ক্রমাগত এভাবে মদের দাম বৃদ্ধি সুরা প্রেমীদের জন্য যে চরম দুঃসংবাদ তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ভাষণে নেই দুর্গাপুজো, বিতর্কের মুখে প্রধানমন্ত্রী

লাগাতার এভাবে দাম বৃদ্ধির ফলে বিশেষ কিছু ব্র্যান্ডের মদ বিক্রি তলানিতে ঠেকতে পারে বলে আশঙ্কা করছে মদ প্রস্তুতকারীরা। অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে গত অগাস্ট মাসে বিয়ারের বিক্রি একেবারে তলানিতে নেমে গিয়েছিল। আইএমএফএল-এর দাবি অনুযায়ী, ওই সময়ে প্রায় ৮৫ শতাংশ কমে যায় বিয়ারের বিক্রি। গোটা পরিস্থিতি বিবেচনা করে অগাস্টের মাঝামাঝি সময় থেকে মদের উপর কোভিড কর তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এবার অবশ্য ব্র্যান্ড অনুযায়ী বৃদ্ধি হবে মদের দাম।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...