Saturday, April 4, 2026

নারাইনকে মাঠে নামানোর তোড়জোড়, নাইটশিবিরের নতুন অতিথি টিম শেফার্ট!

Date:

Share post:

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে নাইট জার্সিতে মাঠে নামেননি সুনীল নারাইন। ১০ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিলেন। এর মাঝে তিনটি ম্যাচ খেলেছে কেকেআর। কিন্তু ক্যারিবিয়ান স্পিনারকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে ছাড়পত্র মেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বুধবারের ম্যাচে তাকে মাঠে নামানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । বিশেষ অনুশীলন শুরু করেছেন সুনীল নারাইন।
রবিবার তাঁকে ছাড়পত্র দেয় আইপিএলের ‘সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি’। তাঁর নাম তুলে নেওয়া হয় ‘ওয়ার্নিং লিস্ট’ থেকেও। কিন্তু প্রশ্ন, কার জায়গায় দলে ঢুকবেন তিনি। সেক্ষেত্রে কোপ পড়ার সম্ভাবনা প্যাট কামিন্সের। বিশ্বের এক নম্বর পেসারকে বসিয়ে নারাইনকে খেলানো হবে কি না, তা সময়ই বলবে।
এরই পাশাপাশি, চোটের জন্য মাঠে নামার আগেই আইপিএল থেকে ছিটকে যাওয়া আলি খানের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছেন টিম সেফার্ট।
আলি খানের বদলি হিসেবে কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যান টিম সেফার্ট যোগ দিলে নাইটদের শক্তি আরও বাড়বে । সেফার্টের ঘরোয়া দল নর্দান ডিস্ট্রিক্টের তরফে তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের আইপিএল খেলতে যাওয়ার কথা জানানো হয়ছে।
সীমিত ওভারের ক্রিকেটের বিশেষজ্ঞ সেফার্ট নিউজিল্যান্ডের হয়ে ৩টি ওয়ান ডে ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সেফার্ট মোট ৯৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৫.০০ গড়ে সংগ্রহ করেছেন ১৭৭৫ রান।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...