Sunday, March 15, 2026

কারণ করোনা: আচমকা নোটিশ দিয়ে শিলিগুড়িতে ব্যাঙ্ক বন্ধ

Date:

Share post:

কিশোর সাহা

শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মুখ্য শাখা কোভিড-19 সংক্রমণের কারণে আচমকা বন্ধ করে দেওয়া হল। বুধবার, শিলিগুড়ির মেঘদূত সিনেমা হলের উল্টোদিকের একটি ভবনের দ্বিতীয়তলে অবস্থিত ওই ব্যাঙ্কের বাইরে নোটিশ সাঁটানো হয়। তাতে অবশ্য গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে, কারও কোনও কাজ থাকলে নিকর্টবর্তী অন্য শাখা থেকে করিয়ে দেওয়া হবে।

তবে, এই ভাবে ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকদের একাংশ। রাত পোহালেই মহাষষ্ঠী। তারপরে পুজোর জন্য চার দিন ব্যাঙ্ক বন্ধ। তার মধ্যে অবশ্য শনি ও রবিবার পড়ছে। কিন্তু, পুজোর প্রাক্কালে দুদিন ব্যাঙ্কে নানা জরুরি কাজ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে অনেকেরই। সে জন্য ব্যাঙ্কে কর্মীর বিকল্প ব্যবস্থা না করে এভাবে নোটিশ সেঁটে বন্ধ করায় গ্রাহকদের অনেকেই ক্ষুব্ধ। ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে কয়েকজন প্রশ্ন তোলেন, ব্যাঙ্কের সবার তো করোনা হয়নি। তা হলে কেন আচমকা ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হবে? শুধু তাই নয়, পুজোর মুখে বিনা নোটিশে ব্যাঙ্কের গ্রাহকদের হয়রান করা উচিত নয় বলেও অনেকে মনে করেন।

ওই ব্যাঙ্কের এক কর্মী জানান, এক কর্তারও করোনা হয়েছে। তিনি চিকিৎসাধীন। তাই ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে কেউ কোনও কাজ করিয়ে নিতে চাইলে নিকটবর্তী শাখা থেকে তা করিয়ে দেওয়া হচ্ছে বলে কর্মীটি দাবি করেন।

আরও পড়ুন-কীভাবে দেওয়া হবে ভ্যাকসিন? পরিকল্পনা শুরু কেন্দ্রের

 

spot_img

Related articles

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...